{"title":"সূর্যোদয় প্রকাশন","description":"","products":[{"product_id":"গৃহদাহ-শরৎচন্দ্র-চট্টোপাধ্যায়-হার্ডকভার-1","title":"গৃহদাহ - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় - (হার্ডকভার)","description":"\u003cp\u003eবাংলা সাহিত্যের অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি বাঙালি পাঠকের মন জয় করেছিলেন অকৃত্রিমভাবে। শরৎচন্দ্র সমাজের নর-নারীর একেবারে কাছ থেকে তাদের জীবনের কথা শুনেছিলেন। সাধারণ জীবনেও যে কত বৈচিত্র্য তা তিনি অঙ্কন করেছেন আপনত্বের ছোঁয়ায়।\u003cbr\u003eমানুষের চোখে যারা নীচ তাদের চরিত্রও যে কত বিচিত্রমুখী হতে পারে তা তিনি চিত্রণ করেছেন এক নতুন মহিমায়। এক ব্রহ্মবাদী সন্ন্যাসী বলেছিলেন-“Above all, I believe in my God the weaked, my God the miserable, my God the poor of all races.”\u003cbr\u003eশরৎচন্দ্রের অন্তর্বাণীও যেন তা-ই। যদিও ঘাত-প্রতিঘাত, মিলন-বিচ্ছেদ, হৃদয়ের দ্বন্দ্ব-সংঘাতের মাঝে তাঁর সূক্ষ্ম বাস্তবদৃষ্টিতে চরিত্রগুলো সার্থক হয়ে উঠেছে, তবুও তাদের দৃষ্টি যেন-\u003c\/p\u003e\n\u003cp\u003e“বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলী-\u003c\/p\u003e\n\u003cp\u003e‘এসো এসো’ সুরে করুণ মিনতি-মাখা।”\u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947653382299,"sku":null,"price":207.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/grihodaho-250x360.jpg?v=1770030932"},{"product_id":"প্রিজনারস-অফ-জিয়োগ্রাফি-টিম-মার্শাল-মো-ফুয়াদ-আল-ফিদাহ-অনুবাদক-মারুফ-হোসেন-অনুবাদক-হার্ডকভার","title":"প্রিজনারস অফ জিয়োগ্রাফি - টিম মার্শাল - মো. ফুয়াদ আল ফিদাহ (অনুবাদক),মারুফ হোসেন (অনুবাদক) - (হার্ডকভার)","description":"\u003cp\u003e\u003cspan\u003eপুতিন কেন ইউক্রেন, ক্রিমিয়া নিয়ে এত ঘোরগ্রস্ত, এত উদ্বিগ্ন? ইউক্রেন প্রশ্নে কেন বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ?যুক্তরাষ্ট্র কী করে পরাশক্তি হয়ে উঠল? দেশটির পরাশক্তি হওয়া কি অবধারিত ছিল?চীনের প্রভাব কেন এত দ্রুত বাড়ছে? কেন শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলছে বেইজিং?ইউরোপ কি আদৌ কখনও সত্যিকার অর্থে ঐক্যবদ্ধ হবে?মধ্যপ্রাচ্যে আরব বসন্তের অর্থ কী ছিল?আফ্রিকা মহাদেশের উন্নতিতে জলপ্রপাতগুলোর ভূমিকা কী?মিশর ও ইথিওপিয়ার মধ্যে কী সংঘাত ক্রমশ দানা বাঁধছে?আর্কটিক অঞ্চলের গ্রিনল্যান্ড নিয়ে কেন বড় দেশগুলোর মধ্যে কাড়াকাড়ি? এত সব ‘কেন’-এর উত্তর লুকিয়ে রয়েছে ভূগোলের মধ্যে। বিশ্বের চলমান ঘটনাপ্রবাহ বুঝতে আমরা চোখ রাখি রাজনীতি, অর্থনীতি ও আন্তর্জাতিক চুক্তির দিকে। কিন্তু ভূগোলকে বাদ দিয়ে কখনোই সম্পূর্ণ চিত্রটা বুঝতে পারব না। কারণ, বিশ্বনেতাদের প্রায় সব বড়ো সিদ্ধান্তের পেছনেই অনুঘটক হিসেবে কাজ করে ভূগোল। প্রযুক্তি যতই উৎকর্ষ লাভ করুক, আজও রাজনীতির গতিপথ ঠিক করে দেয় ভূগোল। বিশ্বরাজনীতি মানেই ভূরাজনীতি। সব দেশের সরকার ও নেতাদের হাত-পা আজও বাঁধা ভূগোলে। পাহাড়-পর্বত, সমভূমি, নদী, সাগর, মরুভূমি তাদের সিদ্ধান্ত নেয়ার সুযোগ সীমিত করে দেয়। তাই ভূরাজনীতি না বুঝলে পৃথিবীর নানা প্রান্তে কোন ঘটনা কী কারণে ঘটে, ভবিষ্যতে কোথায় কী ঘটতে পারে—এসব বোঝা অসম্ভব। রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপ, আফ্রিকা, লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্য, ভারত-পাকিস্তান, জাপান-কোরিয়া, আর্কটিক ও গ্রিনল্যান্ড—এই দশটি অধ্যায়ে প্রাণবন্ত বর্ণনায় টিম মার্শাল দেখিয়েছেন, কীভাবে ভূগোল অতীতে বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করেছে, এখনও করছে এবং ভবিষ্যতেও করবে।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947654987931,"sku":null,"price":299.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/prisonars-250x375.webp?v=1770031067"},{"product_id":"আদর্শ-হিন্দু-হোটেল-বিভূতিভূষণ-বন্দ্যোপাধ্যায়-হার্ডকভার-2","title":"আদর্শ হিন্দু হোটেল - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় - (হার্ডকভার)","description":"","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947684642971,"sku":null,"price":129.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/7432451567f5d33f8e18deea04335e58.jpg?v=1770032051"},{"product_id":"ন-হন্যতে-লা-নুই-বেঙ্গলী-মৈত্রেয়ী-দেবী-মির্চা-এলিয়াদ-হার্ডকভার","title":"ন হন্যতে : লা নুই বেঙ্গলী - মৈত্রেয়ী দেবী ,  মির্চা এলিয়াদ - (হার্ডকভার)","description":"","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947690868891,"sku":null,"price":297.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/94584c22f237ce69226949112215bbca.jpg?v=1770032164"},{"product_id":"দেবদাস-শরৎচন্দ্র-চট্টোপাধ্যায়-হার্ডকভার-1","title":"দেবদাস - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় - (হার্ডকভার)","description":"","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947695128731,"sku":null,"price":115.0,"currency_code":"BDT","in_stock":true}]},{"product_id":"শাপমোচন-ফাল্গুনী-মুখোপাধ্যায়-হার্ডকভার","title":"শাপমোচন - ফাল্গুনী মুখোপাধ্যায় - (হার্ডকভার)","description":"","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947702435995,"sku":null,"price":129.0,"currency_code":"BDT","in_stock":true}]},{"product_id":"মরিসাকি-বইঘরের-দিনগুলো-সাতোশি-ইয়াগিসাওয়া-আজাদ-চৌধুরী-অনুবাদক-হার্ডকভার","title":"মরিসাকি বইঘরের দিনগুলো - সাতোশি ইয়াগিসাওয়া -আজাদ চৌধুরী (অনুবাদক) - (হার্ডকভার)","description":"","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947719213211,"sku":null,"price":166.0,"currency_code":"BDT","in_stock":true}]},{"product_id":"ফুলশয্যার-রাত-ফাল্গুনী-মুখোপাধ্যায়-হার্ডকভার","title":"ফুলশয্যার রাত - ফাল্গুনী মুখোপাধ্যায় - (হার্ডকভার)","description":"","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947724554395,"sku":null,"price":115.0,"currency_code":"BDT","in_stock":true}]},{"product_id":"চরিত্রহীন-শরৎচন্দ্র-চট্টোপাধ্যায়-হার্ডকভার-1","title":"চরিত্রহীন - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় - (হার্ডকভার)","description":"","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947740217499,"sku":null,"price":207.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/mid_thumbnail_952601732355959.webp?v=1770032994"},{"product_id":"ভয়-ও-ভৌতিক-সমগ্র-বিভূতিভূষণ-বন্দ্যোপাধ্যায়-হার্ডকভার","title":"ভয় ও ভৌতিক সমগ্র - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় - (হার্ডকভার)","description":"","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947775901851,"sku":null,"price":207.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/download-16-250x375.jpg?v=1770033965"},{"product_id":"শেষের-কবিতা-রবীন্দ্রনাথ-ঠাকুর-হার্ডকভার-1","title":"শেষের কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর - (হার্ডকভার)","description":"","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947776589979,"sku":null,"price":110.0,"currency_code":"BDT","in_stock":true}]},{"product_id":"চিতা-বহ্নিমান-ফাল্গুনী-মুখোপাধ্যায়-হার্ডকভার","title":"চিতা বহ্নিমান - ফাল্গুনী মুখোপাধ্যায় - (হার্ডকভার)","description":"","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947778982043,"sku":null,"price":115.0,"currency_code":"BDT","in_stock":true}]},{"product_id":"পথের-পাঁচালী-বিভূতিভূষণ-বন্দ্যোপাধ্যায়-হার্ডকভার-1","title":"পথের পাঁচালী - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় - (হার্ডকভার)","description":"","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947782684827,"sku":null,"price":152.0,"currency_code":"BDT","in_stock":true}]},{"product_id":"আম-আঁটির-ভেঁপু-বিভূতিভূষণ-বন্দ্যোপাধ্যায়-হার্ডকভার-1","title":"আম আঁটির ভেঁপু - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় - (হার্ডকভার)","description":"","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947795169435,"sku":null,"price":106.0,"currency_code":"BDT","in_stock":true}]},{"product_id":"কাঁদো-নদী-কাঁদো-সৈয়দ-ওয়ালীউল্লাহ্‌-হার্ডকভার","title":"কাঁদো নদী কাঁদো - সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ - (হার্ডকভার)","description":"\u003cp\u003eকাঁদো নদী কাঁদো’র কাহিনি গড়ে উঠেছে বাকাল নদী ও কুমুরডাঙ্গাকে কেন্দ্র করে। তবারক ভুইঞা নামে এক স্টিমারযাত্রীর মুখে বিবৃত কুমুরডাঙ্গার ছোট হাকিম মুহাম্মদ মুস্তফার জীবনালেখ্য ও অন্তর্জীবনের ইতিকথা এর\u003cbr\u003eবিষয়বস্তু। প্রকৃতপক্ষে তা মুহাম্মদ মুস্তফারই অবচেতন মনের বিবৃতি।\u003c\/p\u003e\n\u003cp\u003eএকদিকে নিয়তিতাড়িত মুহাম্মদ মুস্তফার করুণ জীবনোপাখ্যান, অপরদিকে শুকিয়ে যাওয়া বাকাল নদীর প্রভাবতাড়িত কুমুরডাঙ্গার মানুষের ব্যতিব্যস্ত জীবনচিত্র জীবন ও নিসর্গ, বাস্তব ও পরাবাস্তব, মানবচৈতন্য ও অবচেতনা, বিশ্বাস ও সংস্কার সবকিছু মিলে অস্তিত্ববাদ ও নিয়তিবাদের সমন্বয়ে এক অভিনব ও জটিল শৈল্পিক নৈপুণ্য ‘কাঁদো নদী কাঁদো’।\u003cbr\u003eউপন্যাসে মুহাম্মদ মুস্তফা,\u003cbr\u003eতবারক ভুইঞা, খোদেজা, সকিনা, ছলিম, কফিলউদ্দিন, মোছলেহউদ্দিন, বদর\u003cbr\u003eশেখ, খেদমতুল্লা, কালু মিয়া ইত্যাদি চরিত্রের নামে গ্রামীণ ও কুমুরডাঙ্গার শাহরিক পরিবেশ বর্ণনা করা হয়েছে।\u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947796316315,"sku":null,"price":198.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/kado_ndi-250x372.jpg?v=1770034744"},{"product_id":"ছোটদের-রাজনীতি-ছোটদের-অর্থনীতি-ড-নীহার-কুমার-সরকার-হার্ডকভার","title":"ছোটদের রাজনীতি ছোটদের অর্থনীতি - ড. নীহার কুমার সরকার - (হার্ডকভার)","description":"\u003cp\u003e\u003cspan\u003eক্যাপিটালিজম কি? সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া অবধি আমরা কত হাজার হাজার রকমের জিনিসিপত্র ব্যবহার করি তা কখনো হিসাব করে দেখেছ কি? যেমন সকালে ঘুম থেকে উঠেই টুথব্রাশ, টুথপেস্ট, তোয়ালে-সাবান চাই। তারপর, চা খাবার জন্য চা, চিনি, দুধ, পেয়ালা, পিরিচ, মাখন, রুটি ইত্যাদি। আবার, পড়তে বসবে তার জন্য বই, খাতা, কাগজ, কলম, চেয়ার, টেবিল চাই। স্কুলে যাবে তার জন্যে চাই কাপড়-চোপড়, সাইকেল বা মোটর। এই করে করে সব রকম কাজের জন্য আমাদের অনেক রকম জিনিসপত্রের দরকার হয়। এই সব জিনিসপত্র কোথেকে আসে জান? বাজারে দোকানদারের কাছ থেকে তোমার বাবা কিনে নিয়ে আসেন। দোকানদাররা আবার কারখানা থেকে, চাষীদের কাছ থেকে, খনির মালিকদের কাছ থেকে এই সকল জিনিস কিনে নিয়ে আমাদের কাছে বিক্রি করে।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947797430427,"sku":null,"price":238.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/2409156.webp?v=1770034818"},{"product_id":"নিশি-পদ্ম-বিভূতিভূষণ-বন্দ্যোপাধ্যায়-হার্ডকভার","title":"নিশি পদ্ম - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় - (হার্ডকভার)","description":"\u003cp\u003eস্বামী কর্তৃক বিতাড়িতা পুষ্প হেঁটে চলেছে গ্রাম থেকে গ্রামান্তরে, ক্রোশ থেকে ক্রোশান্তরে। মাথার উপরে তার প্রখর রৌদ্র, চিন্তাকীটগুলো কিলবিল করছে মাথার মধ্যে। পেটে ক্ষুধার জ্বালা, সারা দেহে-মনে অপমান আর লাঞ্ছনার জ্বালা, পায়ের তলায় রৌদ্রদগ্ধ উত্তপ্ত মেঠো পথ তবুও কোনো দিকে কোনো ভ্রূক্ষেপ নেই। পুষ্প’র শুধু বুকটা যেন জ্বলে-পুড়ে খাক হয়ে যেতে চাইছে। তার স্বামী: যে কোনোদিন তাকে এইভাবে মারধোর করে বাড়ি থেকে দূর করে দিতে পারে-স্বপ্নেও ভাবেনি পুষ্প।\u003c\/p\u003e\n\u003cp\u003eনিঃসন্তান হওয়া ছাড়া তার যে আর কোনো অপরাধ আছে বলেও মনে হয় না পুষ্পর, কিন্তু তাতে আর কী দোষ? ভগবান যাকে বন্ধ্যা করেন-নারীজীবনের সবচেয়ে বড় অভিশাপ অর্পণ করেছে তার উপরে,\u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947798675611,"sku":null,"price":152.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/nishipoddo-250x374.jpg?v=1770034938"},{"product_id":"লালসালু-সৈয়দ-ওয়ালীউল্লাহ্‌-হার্ডকভার","title":"লালসালু - সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ - (হার্ডকভার)","description":"\u003cp\u003eলালসালু’র সংক্ষিপ্ত কাহিনি\u003c\/p\u003e\n\u003cp\u003e‘লালসালু’কে সৈয়দ ওয়ালীউল্লাহ্র শ্রেষ্ঠতম কীর্তি হিসেবে বিবেচনা করা হয়। ধর্মভীরু গ্রামীণ মুসলিম সমাজে এক কল্পিত মাজারকে পুঁজি করে একজন চতুর ধর্ম-ব্যবসায়ী কীভাবে প্রতিষ্ঠা পায়, স্বার্থ হাসিলের তাগিদে গড়ে তোলে পাপের সাম্রাজ্য-তারই আলেখ্য এ উপন্যাসে চিত্রিত। উপন্যাসটি যেভাবে শুরু হয়, তাতে পাঠকের মনে একধরনের কৌতূহল বিরাজ করে।\u003cbr\u003eসে-কৌতূহল মেটাতে গিয়ে পাঠক ধীরে ধীরে জানতে পারে উপন্যাসটির কাহিনি গড়ে উঠেছে মজিদ নামে এক স্বার্থান্বেষী, ক্রুর, ভণ্ড, ধর্ম-ব্যবসায়ীকে কেন্দ্র করে; যে স্বার্থান্বেষণে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে উপনীত হয় মহব্বতপুর গ্রামে।\u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947800641691,"sku":null,"price":165.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/lalshalu-250x383.jpg?v=1770035007"},{"product_id":"চাঁদের-পাহাড়-বিভূতিভূষণ-বন্দ্যোপাধ্যায়-হার্ডকভার-2","title":"চাঁদের পাহাড় - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় - (হার্ডকভার)","description":"\u003cp\u003eশঙ্কর একেবারে অজপাড়াগাঁয়ের ছেলে। এইবার সে সবে এফ.এ. পাস দিয়ে এসে গ্রামে বসেছে। কাজের মধ্যে সকালে বন্ধু-বান্ধবদের বাড়িতে গিয়ে আড্ডা দেওয়া, দুপুরে আহারান্তে লম্বা ঘুম, বিকেলে পালঘাটের বাঁওড়ে মাছ ধরতে যাওয়া। সারা বৈশাখ এভাবে কাটবার পরে একদিন তার মা ডেকে বললেন-শোন্ একটা কথা বলি শঙ্কর। তোর বাবার শরীর ভালো নয়। এ অবস্থায় আর তোর পড়াশুনো হবে কী করে? কে খরচ দেবে? এইবার একটা কিছু কাজের চেষ্টা দেখ।\u003c\/p\u003e\n\u003cp\u003eমায়ের কথাটা শঙ্করকে ভাবিয়ে তুললে। সত্যিই তার বাবার শরীর আজ ক’মাস থেকে খুব খারাপ যাচ্ছে। কলকাতার খরচ দেওয়া তাঁর পক্ষে ক্রমেই অসম্ভব হয়ে উঠছে। অথচ করবেই বা কী শঙ্কর? এখন কি তাকে কেউ চাকরি দেবে? চেনেই বা সে কাকে?\u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947801985179,"sku":null,"price":106.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/chader_pahar-250x383.jpg?v=1770035107"},{"product_id":"অশনি-সংকেত-বিভূতিভূষণ-বন্দ্যোপাধ্যায়-হার্ডকভার","title":"অশনি-সংকেত - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় - (হার্ডকভার)","description":"\u003cp\u003eনদীর ঘাটে তালগাছের গুঁড়ি দিয়ে ধাপ তৈরী করা হয়েছে। দুটি স্ত্রীলোক স্নানরতা। একটি স্ত্রীলোক অপেক্ষাকৃত অল্পবয়সী। ত্রিশের সামান্য কিছু নিচে হয়তো হবে। অপরটি প্রৌঢ়া।\u003c\/p\u003e\n\u003cp\u003eপ্রৌঢ়া বললে-ও বামুন-দিদি, ওঠো-কুমীর এয়েচে নদীতে-\u003cbr\u003eঅপরা বধূটির উঠবার ইচ্ছে নেই জল থেকে এত তাড়াতাড়ি, সে কোনো জবাব না দিয়ে গলাজলে দাঁড়িয়ে রইল।\u003cbr\u003e-বামুন-দিদিকে নিয়ে আর কক্ষনো যদি নাইতে আসি!\u003c\/p\u003e\n\u003cp\u003e-রাগ কোরো না পুঁটির মা-সত্যি বলচি জলে নামলে আমার আর ইচ্ছে করে না যে উঠি-\u003c\/p\u003e\n\u003cp\u003e-কেন বামুন-দিদি?\u003c\/p\u003e\n\u003cp\u003e-যে গাঁয়ে আগে ছিলাম সেখানে কি জলকষ্ট! সে যদি তুমি দেখতে!\u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947803492507,"sku":null,"price":115.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/oshonoi_shongket-250x381.jpg?v=1770035271"},{"product_id":"দৃষ্টিপ্রদীপ-বিভূতিভূষণ-বন্দ্যোপাধ্যায়-হার্ডকভার","title":"দৃষ্টিপ্রদীপ - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় - (হার্ডকভার)","description":"\u003cp\u003e\u003cspan\u003eজ্যাঠামশায়দের রান্নাঘরে খেতে বসেছিলাম আমি আর দাদা। ছোট কাকীমা ডাল দিয়ে গেলেন, একটু পরে কি একটা চচ্চড়িও নিয়ে এলেন। শুধু তাই দিয়ে খেয়ে আমরা দু’জনে ভাত প্রায় শেষ ক’রে এনেছি এমন সময় ছোট কাকীমা আবার এলেন। দাদা হঠাৎ জিজ্ঞেস করলে-কাকীমা, আজ মাছ ছিল যে, মাছ কই? আমি অবাক হয়ে দাদার মুখের দিকে চাইলাম, লজ্জা ও অস্বস্তিতে আমার মুখ রাঙা হয়ে উঠল। দাদা যেন কি\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eএমন বোকা ছেলে যদি কখনো দেখে থাকি! আমার অনুমানই ঠিক হ’ল, কাকীমা একটু অপ্রতিভের সুরে বললেন-মাছ যা ছিল, আগেই উঠে গেছে বাবা, ওই দিয়ে খেয়ে নাও। আর একটু ডাল নিয়ে আসবো? দাদার মুখ দেখে বুঝলাম, দাদা যেন হতাশ হয়েচে। মাছ খাবার আশা করেছিল, তাই না পেয়ে, মনটায় আমার কষ্ট হ’ল।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eদাদা দেখেও দেখে না, বুঝেও বোঝে না-দেখছে এখানে আমরা কি অবস্থায় চোরের মত আছি, পরের বাড়ি, তাদের হাত-তোলা দু-মুঠো ভাতে কটি ভাইবোন কোনরকমে দিন কাটিয়ে যাচ্চি, এ এখানে আমাদের না আছে জোর, না আছে কোনো দাবি-তবুও দাদার চৈতন্য হয় না, সে আশা ক’রে বসে থাকে যে এই বাড়ির অন্যান্য ছেলেদের মত সেও যত্ন…\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947804082331,"sku":null,"price":129.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/drishti_prodip-250x372.jpg?v=1770035348"},{"product_id":"যে-গল্পের-শেষ-নেই-দেবীপ্রসাদ-চট্টোপাধ্যায়-হার্ডকভার","title":"যে গল্পের শেষ নেই - দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় - (হার্ডকভার)","description":"","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947804377243,"sku":null,"price":101.0,"currency_code":"BDT","in_stock":true}]},{"product_id":"ভোলগা-থেকে-গঙ্গা-রাহুল-সাংকৃত্যায়ন-হার্ডকভার","title":"ভোলগা থেকে গঙ্গা - রাহুল সাংকৃত্যায়ন - (হার্ডকভার)","description":"\u003cp\u003e\u003cspan\u003eরাহুল সাংকৃত্যায়ন এ গ্রন্থের প্রতিটি কাহিনিই ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে রচনা করেছেন। প্রথম কয়েকটি কাহিনিতে বাস্তব তথ্য-প্রমাণের কিছু অপ্রতুলতা রয়েছে, যেহেতু এর কাল প্রাগৈতিহাসিক। নিশা, দিবা, অমৃতাশ্ব, পুরুহুত প্রভৃতি রচনা লইস মর্গানের ‘এনসিয়েন্ট সোসাইটি’, এঙ্গেলসের ‘পরিবার, ব্যক্তিগত সম্পত্তি ও রাষ্ট্রের উৎপত্তি’, রবার্ট ব্রিফলের ‘দি মাদার্স’ প্রভৃতি গ্রন্থে প্রচারিত সমাজবিজ্ঞানের তত্ত্বের উপর নির্ভর করে রচিত। পুরুধান থেকে প্রবাহণ পর্যন্ত গল্পে বেদ, ব্রাহ্মণ মহাভারত, পুরাণ ও বৌদ্ধভাষ্য অটঠ কথার সাহায্য নেওয়া হয়েছে। সুদাস গল্পটি সম্পূর্ণ ঋগ্বেদ নির্ভর। প্রবাহণ-এর পটভূমি ছান্দোগ্য ও বৃহারণ্যক উপনিষদ এবং তার সাথে অটঠ\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947805425819,"sku":null,"price":297.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/volga_theke-250x380.jpg?v=1770035533"},{"product_id":"আরণ্যক-বিভূতিভূষণ-বন্দ্যোপাধ্যায়-হার্ডকভার-1","title":"আরণ্যক -  বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়- (হার্ডকভার)","description":"\u003cp\u003e\u003cspan\u003eমানুষের বসতির পাশে কোথাও নিবিড় অরণ্য নাই। অরণ্য আছে দূর দেশে, যেখানে পতিত-পক্ব জমুফলের গন্ধে গােদাবরী-তীরের বাতাস ভারাক্রান্ত হইয়া ওঠে, ‘আরণ্যক’ সেই কল্পনালােকের বিবরণ। ইহা ভ্রমণবৃত্তান্ত বা ডায়েরি নহে—উপন্যাস। অভিধানে লেখে ‘উপন্যাস মানে বানানাে গল্প । অভিধানকার পণ্ডিতদের কথা আমরা মানিয়া লইতে বাধ্য। তবে ‘আরণ্যক’-এর পটভূমি সম্পূর্ণ কাল্পনিক নয়। কুশী নদীর অপর পারে এরূপ দিগন্ত-বিস্তীর্ণ অরণ্যপ্রান্তর পূর্বে ছিল, এখনাে আছে। দক্ষিণ ভাগলপুর ও গয়া জেলার বন পাহাড় তাে বিখ্যাত।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947806638235,"sku":null,"price":138.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/aronnok-250x384.jpg?v=1770035734"},{"product_id":"দত্তা-শরৎচন্দ্র-চট্টোপাধ্যায়-হার্ডকভার-1","title":"দত্তা - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় - (হার্ডকভার)","description":"\u003cp\u003e\u003cspan\u003eসূচিপত্র প্রসঙ্গকথা ॥ ৯দত্তা ॥ ১১শরৎচন্দ্র চট্টোপাধ্যায় : জীবন-চরিত ৷৷ ১৮৫শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রন্থপঞ্জি ॥ ১৮৯\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947808506011,"sku":null,"price":138.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/dotta-250x383.jpg?v=1770035867"},{"product_id":"তিথিডোর-বুদ্ধদেব-বসু-হার্ডকভার","title":"তিথিডোর - বুদ্ধদেব বসু - (হার্ডকভার)","description":"\u003cp\u003e\u003cspan\u003eরাজেনবাবু মানুষটি একটু শৌখিন। শৌখিন মানে বাবু নয়। হাঁটুর কাছে কাপড় তুলে, দু-হাতে দুই ঝুলি নিয়ে বাজার ক’রে আসতে আপত্তি নেই তাঁর; কিন্তু শোবার সময় বালিশে একটু সুগন্ধ চাই। এক জামা প’রে সপ্তাহের ছ’দিন আপিশ করবেন, এদিকে কাচের গেলাশে ছাড়া জল খাবেন না। ঠিকে-ঝি কামাই করলে রাত থাকতে বিছানা ছেড়ে উনুন ধরিয়া রাখবেন, তারপর বারান্দার ভাঙা তক্তায় খালি গায়ে ব’সে গুনগুন করবেন ভৈরবী কি যোগিয়া।পনেরো বছর বয়সে বিয়ে হ’য়ে, বাপের বাড়িতে এক বছর কাটিয়ে শিশিরকণা প্রথম যখন স্বামীর ঘর করতে এলেন, স্বামীর এ-সব ছোটোখাটো শখগুলি তাঁর মনে বিশুদ্ধ কৌতুক জাগিয়েছিলো। এমনকি, এর কিঞ্চিৎ প্রশ্রয়ও তিনি দিয়েছিলেন বিছানার তলায় অগুরুর শিশি লুকিয়ে রেখে-তার চেয়েও বেশি, ঠিকে-ঝির সাহায্যে সংগৃহীত কয়েকটি পথে-ঝরা বকুল কোনো রাত্রে নিজের আঁচলে বেঁধে নিয়ে। সুগন্ধ ভালো; সুগন্ধের উৎসটা আরো ভালো হ’তে দোষ কী।কয়েক মাস পরে শিশিরকণা যখন অন্তঃসত্ত্বা হলেন, আর রাজেনবাবু বললেন- ‘বেশ হ’লো-ছোট্টো ফুটফুটে একটা মেয়ে হবে- বেশ।’ তখন স্বামীর এই নতুন শখটিতে বেশি সুখী না-হ’য়ে তিনি বললেন, ‘কেন, মেয়ে কেন?’\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947808997531,"sku":null,"price":253.0,"currency_code":"BDT","in_stock":true}]},{"product_id":"পরিণীতা-শরৎচন্দ্র-চট্টোপাধ্যায়-হার্ডকভার-1","title":"পরিণীতা - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় - (হার্ডকভার)","description":"","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947809095835,"sku":null,"price":92.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/download-14-1-250x375.jpg?v=1770036036"},{"product_id":"চাঁদের-অমাবস্যা-সৈয়দ-ওয়ালীউল্লাহ্‌-হার্ডকভার","title":"চাঁদের অমাবস্যা - সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ - (হার্ডকভার)","description":"\u003cp\u003e\u003cspan\u003eশীতের উজ্জ্বল জ্যোৎস্না রাত, তখনো কুয়াশা নামে নাই। বাঁশঝাড়ে তাই অন্ধকারটা তেমন জমজমাট নয়। সেখানে আলো-অন্ধকারের মধ্যে যুবক শিক্ষক একটি যুবতী নারীর অর্ধ-উলঙ্গ মৃতদেহ দেখতে পায়। অবশ্য কথাটা বুঝতে তার একটু দেরি লেগেছে, কারণ তা ঝট্ করে বোঝা সহজ নয়। পায়ের ওপর এক ঝলক চাঁদের আলো। শুয়েও শুয়ে নেই। তারপর কোথায় তীব্রভাবে বাঁশি বাজতে শুরু করে। যুবতী নারীর হাত-পা নড়ে না। চোখটা খোলা মনে হয়, কিন্তু সত্যিই হাত-পা নড়ে না। তারপর বাঁশির আওয়াজ সুতীব্র হয়ে ওঠে। অবশ্য বাঁশির আওয়াজ সে শোনে নাই.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947811487899,"sku":null,"price":185.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/1900670.webp?v=1770036174"},{"product_id":"নৌকাডুবি-রবীন্দ্রনাথ-ঠাকুর-হার্ডকভার-1","title":"নৌকাডুবি - রবীন্দ্রনাথ ঠাকুর - (হার্ডকভার)","description":"\u003cp\u003eনৌকাডুবি’র চরিত-বিশ্লেষণ\u003c\/p\u003e\n\u003cp\u003e‘নৌকাডুবি’ উপন্যাসের চরিত্রগুলো খুবই প্রাণবন্ত। রমেশ, হেমনলিনী, কমলা ও নলিনাক্ষকে কেন্দ্র করে উপন্যাসের ঘটনা এগিয়েছে। চক্রবর্তী খুড়ো, হেমনলিনী- মন্ত্রমুগ্ধ অক্ষয়, দুহিতার সুখ-দুঃখাদির সাথি অন্নদাবাবু, কমলার স্নেহবাৎসল্য উমেশ, স্নেহের প্রতিমূর্তি ক্ষেমংকরী, যোগেন্দ্র ও শৈলজাকে ঘিরে পুরো উপন্যাসটি আবর্তিত। এদের ভেতর উপন্যাসের প্রধান তিনটি চরিত্রের চারিত্রিক বৈশিষ্ট্য নিচে তুলে ধরা হলো।\u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947815583899,"sku":null,"price":152.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/noukadubi-250x373.jpg?v=1770036312"},{"product_id":"অপরাজিত-বিভূতিভূষণ-বন্দ্যোপাধ্যায়","title":"অপরাজিত - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়","description":"\u003cp\u003e\u003cspan\u003eদুপুর প্রায় গড়াইয়া গিয়াছে। রায়চৌধুরীদের বাড়ির বড় ফটকে রবিবাসরীয় ভিখারিদের ভিড় এখনও ভাঙে নাই। বীর মুহুরীর উপর ভিখারির চাউল দিবার ভার আছে, কিন্তু ভিখারিদের মধ্যে পর্যন্ত অনেকে সন্দেহ করে যে, জমাদার শম্ভুনাথ সিংহের সঙ্গে যোগসাজশের ফলে তাহারা ন্যায্য প্রাপ্য হইতে প্রতিবারই বঞ্চিত হইতেছে। ইহা লইয়া তাহাদের ঝগড়া দ্বন্দ্ব কোনোকালেই মেটে নাই। শেষ পর্যন্ত দারোয়ানেরা রাগিয়া ওঠে, রামনিহৌরা সিং দু- চারজনকে গলাধাক্কা দিতে যায়। তখন হয় বুড়ো খাজাঞ্চি মহাশয়, নয়তো গিরীশ গোমড়া আসিয়া ব্যাপারটা মিটাইয়া দেয়। প্রায় কোনো রবিবারই ভিখারি-বিদায় ব্যাপারটা বিনা গোলমালে নিষ্পন্ন হয় না।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947818041499,"sku":null,"price":207.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/oporajito-250x381.jpg?v=1770036390"},{"product_id":"গীতাঞ্জলি-রবীন্দ্রনাথ-ঠাকুর-হার্ডকভার-1","title":"গীতাঞ্জলি -  রবীন্দ্রনাথ ঠাকুর - (হার্ডকভার)","description":"","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947847303323,"sku":null,"price":138.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/gitanjoli-250x377.jpg?v=1770037002"},{"product_id":"পথের-দাবী-শরৎচন্দ্র-চট্টোপাধ্যায়-হার্ডকভার-1","title":"পথের দাবী - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় - (হার্ডকভার)","description":"\u003cp\u003eঅপূর্বর সঙ্গে তাহার বন্ধুদের নিম্নলিখিত প্রথায় প্রায়ই তর্ক-বিতর্ক হইত।\u003c\/p\u003e\n\u003cp\u003eবন্ধুরা কহিতেন, অপূ, তোমার দাদারা প্রায় কিছুই মানেন না, আর তুমি মানো না শোনো না সংসারে এমন ব্যাপারই নেই।\u003cbr\u003eঅপূর্ব কহিত, আছে বৈ কি। এই যেমন দাদাদের দৃষ্টান্ত মানিনে এবং তোমাদের পরামর্শ শুনিনে।\u003cbr\u003eবন্ধুরা পুরানো রসিকতার পুনরাবৃত্তি করিয়া বলিতেন, তুমি কলেজে পড়িয়া এম. এসি পাস করিলে, কিন্তু তবু এখনও টিকি রাখিতেছ। তোমার টিকির মিডিয়ম দিয়া মগজে বিদ্যুৎ চলাচল হয় নাকি?\u003c\/p\u003e\n\u003cp\u003eঅপূর্ব জবাব দিত, এম. এসি.-র পাঠ্যপুস্তকে টিকির বিরুদ্ধে কোথাও কোন আন্দোলন নেই। সুতরাং টিকি রাখা অন্যায় এ ধারণা জন্মাতে পারেনি। আর বিদ্যুৎ চলাচলের সমস্ত ইতিহাসটা আজিও আবিষ্কৃত হয়নি। বিশ্বাস না হয়, বিদ্যুৎ-বিদ্যা অধ্যাপকদের বরঞ্চ জিজ্ঞাসা করিয়া দেখিও। তাঁহারা বিরক্ত হইয়া কহিতেন, তোমার সঙ্গে তর্ক করা বৃথা।\u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947861622939,"sku":null,"price":207.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/download-14-250x383_1.jpg?v=1770037551"},{"product_id":"চোখের-বালি-রবীন্দ্রনাথ-ঠাকুর-হার্ডকভার-1","title":"চোখের বালি - রবীন্দ্রনাথ ঠাকুর - (হার্ডকভার)","description":"\u003cp\u003eচোখের বালি’র কাহিনি সংক্ষেপ\u003c\/p\u003e\n\u003cp\u003eরবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’ চিত্রিত হয়েছে পারিবারিক জীবনের নিগূঢ় আবহকে ঘিরে। উপন্যাসের বিষয় সমাজ ও যুগ-যুগান্তরাগত সংস্কারের সঙ্গে ব্যক্তিজীবনের বিরোধ। আখ্যানভাগ সংস্কারের সর্বময় কর্ত্রীমা, এক অভিজ্ঞতা বালিকাবধূ, এক বাল্যবিধবা ও তার প্রতি আকৃষ্ট দুই পুরুষকে কেন্দ্র করে আবর্তিত। মানবচরিত্রের নিরন্তর জটিলতা, সম্পর্কের অন্তর্দ্বন্দ্ব ও সূক্ষ্ম অনুভূতির সাথে প্রবৃত্তির সংঘাতের ওপর ভিত্তি করে রচিত এই উপন্যাসটির উৎকর্ষতার প্রমাণ মেলে এর ঘটনাপ্রবাহ ও চরিত্রের বিন্যাসে। মানসিক দ্বন্দ্বের এ ধরনের রূপক-উপাখ্যান বাংলা সাহিত্যে সত্যি বিরল।\u003cbr\u003eউপন্যাসের প্রতিটি চরিত্রের মনোজগৎ ক্রমাগত ঝঞ্ঝাবিক্ষুব্ধ হয়ে ওঠে ঘটনাপরম্পরায়। সেসব চরিত্রে যূথবদ্ধ হতে দেখা যায় অনিন্দ্য সুন্দরী, আকর্ষণীয় ব্যক্তিত্বসম্পন্ন ও কর্তব্যপরায়ণা অকাল বিধবা বিনোদিনী; সংসারের সর্বময় কর্ত্রী ও পুত্রস্নেহে অন্ধ রাজলক্ষ্মী; অনভিজ্ঞা বালিকাবধূ আশালতা; আত্মদম্ভী মহেন্দ্র; অনন্য ব্যক্তিত্বের অধিকারী বিহারী এবং শাশ্বত বাঙালি নারীর স্নেহশীল ও কল্যাণময়ী মায়ের প্রতিচ্ছবি অন্নপূর্ণাকে।\u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947863752859,"sku":null,"price":138.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/chokher_bali-250x367.jpg?v=1770037655"},{"product_id":"কবি-তারাশঙ্কর-বন্দ্যোপাধ্যায়-হার্ডকভার-1","title":"কবি - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় - (হার্ডকভার)","description":"","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947866833051,"sku":null,"price":138.0,"currency_code":"BDT","in_stock":true}]},{"product_id":"বিষাদ-সিন্ধু-মীর-মশাররফ-হোসেন-হার্ডকভার","title":"বিষাদ-সিন্ধু - মীর মশাররফ হোসেন - (হার্ডকভার)","description":"\u003cp\u003e\u003cspan\u003eএজিদের চরম পরিণতিই এ উপন্যাসের উপসংহার হিসেবে চিহ্নিত। এজিদই উপন্যাসের উজ্জ্বলতম চরিত্র। এজিদের অপ্রতিরোধ্য রূপতৃষ্ণা এ গ্রন্থের কেন্দ্রবিন্দু। আবেগিক, রিপুতাড়িত, পৌরুষদৃপ্ত বলিষ্ঠ মানুষ এজিদই নায়কের ভূমিকায় অবতীর্ণ। তাকে দিয়েই এ উপন্যাসের সূত্রপাত, তার ট্রাজিক পরিণতিই ‘বিষাদ-সিন্ধু’র পরিশেষ। তার অন্তহীন আর্তনাদই এখনো যেন বিদীর্ণ করছে আকাশ-‘মহা অগ্নিময় মহাতেজ অসংখ্য শিখা বিস্তারে সহস্র অশনিপাতসদৃশ বিকট শব্দ করিয়া নিকুঞ্জমধ্যস্থ কূপমধ্যে মহাবেগে প্রবেশ করিল। এজিদের আর্তনাদে উদ্যানস্থ পক্ষীকূল বিকটকণ্ঠে ভয়ে ডাকিয়া উঠিল;\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947875057819,"sku":null,"price":297.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/bishad_shindhu-250x375.jpg?v=1770037994"},{"product_id":"মা-ম্যাক্সিম-গোর্কি-হার্ডকভার","title":"মা - ম্যাক্সিম গোর্কি - (হার্ডকভার)","description":"","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947876958363,"sku":null,"price":297.0,"currency_code":"BDT","in_stock":true}]},{"product_id":"ক্ষণিকা-রবীন্দ্রনাথ-ঠাকুর-হার্ডকভার","title":"ক্ষণিকা - রবীন্দ্রনাথ ঠাকুর - (হার্ডকভার)","description":"\u003cp\u003e\u003cspan\u003eরবীন্দ্রনাথ সহস্র রশ্মি। তাঁর অজস্র রশ্মিচ্ছটার মধ্যে কাব্য একটি রশ্মি। ‘ক্ষণিকা’ কাব্য বিশ্লেষণ করলে বুঝা যাবে রবীন্দ্রনাথের ঐশ্বর্য ও মাহাত্ম্য কত বিচিত্র ও বৃহৎ। রবীন্দ্রনাথ শৈশব থেকেই স্বগৃহে সাহিত্য ও স্বাদেশিকতার আবহাওয়ার মধ্যে বর্ধিত হয়ে বাংলা সাহিত্যের সাথে ঘনিষ্ঠ পরিচয় লাভ করেছিলেন।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eরবীন্দ্রনাথের বাল্যকালে তাঁর বাড়িতে সাহিত্যের হাওয়া বইত। তাঁর সহোদর দাদারা ও তাঁর খুড়তুতো দাদারা সর্বদা সাহিত্যচর্চা ও সাহিত্য রচনা করতেন। সে কালের বিখ্যাত নাট্যকার রাম নারায়ণ তর্করত্নকে দিয়ে নাটক রচনা করিয়ে তা ঠাকুর বাড়িতে অভিনয় করতেন। রবীন্দ্রনাথের দাদাদের বন্ধু অক্ষয় মজুমদার ও অক্ষয় চৌধুরী ঠাকুর বাড়ির সাহিত্য, নাটক ও গানের আসরে যোগ দিয়ে সেই সব আসর মাতিয়ে তুলতেন। এসবের পরিচয় তাঁর ‘জীবন স্মৃতি’তে পাওয়া যায়। এই গ্রন্থে উল্লেখ আছে রবীন্দ্রনাথ বলেছেন, “এইরূপ সাহিত্যিক আবেষ্টনের মধ্যে থেকেও বয়োজ্যেষ্ঠদের কাছে উৎসাহ পেয়ে কবির সাহিত্যবোধশক্তি সচেতন হয়ে উঠবার সুযোগ লাভ করেছিল।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947879678107,"sku":null,"price":138.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/khonika-250x381.jpg?v=1770038147"},{"product_id":"পল্লীসমাজ-শরৎচন্দ্র-চট্টোপাধ্যায়-হার্ডকভার-1","title":"পল্লীসমাজ - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় - (হার্ডকভার)","description":"\u003cp\u003eবেণী ঘোষাল মুখুয্যেদের অন্দরের প্রাঙ্গণে পা দিয়াই সম্মুখে এক প্রৌঢ়া রমণীকে পাইয়া প্রশ্ন করিল, এই যে মাসি, রমা কৈ গা?\u003cbr\u003eমাসি আহ্নিক করিতেছিলেন, ইঙ্গিতে রান্নাঘর দেখাইয়া দিলেন। বেণী উঠিয়া আসিয়া রন্ধনশালায় চৌকাঠের বাহিরে দাঁড়াইয়া বলিলেন, তা হ’লে রমা, কি করবে স্থির করলে?\u003cbr\u003eজ্বলন্ত উনান হইতে শব্দায়মান কড়াটা নামাইয়া রাখিয়া রমা মুখ তুলিয়া চাহিল, কিসের বড়দা?\u003c\/p\u003e\n\u003cp\u003eবেণী কহিল, তারিণী খুড়োর শ্রাদ্ধের কথাটা বোন! রমেশ ত কাল এসে হাজির হয়েছে। বাপের শ্রাদ্ধ খুব ঘটা করেই করবে বলে বোধ হচ্ছে; যাবে না কি?\u003c\/p\u003e\n\u003cp\u003eরমা দুই চক্ষু বিস্ময়ে বিস্ফারিত করিয়া বলিল, আমি যাব তারিণী ঘোষালের বাড়ি?\u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947890294939,"sku":null,"price":115.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/download-18-250x381.jpg?v=1770038222"},{"product_id":"দুই-বাড়ি-বিভূতিভূষণ-বন্দ্যোপাধ্যায়-হার্ডকভার-1","title":"দুই বাড়ি - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় - (হার্ডকভার)","description":"\u003cp\u003eপ্রথম পরিচ্ছেদ\u003c\/p\u003e\n\u003cp\u003eরামতারণ চৌধুরী সকালে উঠিয়া বড় ছেলে নিধুকে বলিলেন, “নিধে, একবার হরি বাগদীর কাছে গিয়ে তাগাদা করে দ্যাখ দিকি। আজ কিছু না আনলে একেবারেই গোলমাল।”\u003cbr\u003eনিধুর বয়স পঁচিশ, এবার সে মোক্তারী পরীক্ষা দিয়া আসিয়াছে, সম্ভবত পাশও করিবে। বেশ লম্বা দোহারা গড়ন, রঙ খুব ফরসা না হলেও তাহাকে এ পর্যন্ত কেউ কালো বলে নাই। নিধু কী একটা কাজ করিতেছিল, বাবার কথায় আসিয়া বলিল, “সে আজ কিছু দিতে পারবে না।”\u003c\/p\u003e\n\u003cp\u003e“দিতে পারবে না তো আজ চলবে কী করে? তুমি বাপু একটা উপায় খুঁজে বার করো, আমার মাথায় তো আসচে না।”\u003cbr\u003e“কোথায় যাব বলুন না বাবা? একটা উপায় আছে-ও পাড়ার গোঁসাই-খুড়োর বাড়িতে গিয়ে ধার চেয়ে আনি না হয়।”\u003cbr\u003e“সেইখানে বাবা আর গিয়ে কাজ নেই-তুমি একবার বিন্দুপিসীর বাড়ি যাও দিকি।”\u003c\/p\u003e\n\u003cp\u003eগ্রামের প্রান্তে গোয়ালাপাড়া। বিন্দু গোয়ালিনীর ছোট্ট চালাঘরখানি গোয়ালাপাড়ার একেবারে মাঝখানে। তাহার স্বামী কৃষ্ণ ঘোষ এ গ্রামের মধ্যে একজন অবস্থাপন্ন লোক ছিল। বাড়িতে সাত-আটটা গোলা, পুকুর প্রায় একশোর কাছাকাছি গরু ও মহিষ-কিছু তেজারতি কারবারও ছিল সেই সঙ্গে। দুঃখের মধ্যে ছিল এই যে, কৃষ্ণ ঘোষ নিঃসন্তান। অনেক পূজামানত করিয়াও আসলে কোনো ফল হয় নাই। সকলে বলে স্বামীর মৃত্যুর পরে বিন্দুর হাতে প্রায় হাজার পাঁচেক টাকা পড়িয়া ছিল।\u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947891671195,"sku":null,"price":152.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/duibari-250x378.jpg?v=1770038685"},{"product_id":"ঘরে-বাইরে-রবীন্দ্রনাথ-ঠাকুর-হার্ডকভার-1","title":"ঘরে বাইরে - রবীন্দ্রনাথ ঠাকুর - (হার্ডকভার)","description":"\u003cp\u003eমা গো, আজ মনে পড়ছে তোমার সেই সিঁথের সিঁদুর, সেই লাল-পেড়ে শাড়ি, সেই তোমার দুটি চোখ- শান্ত, স্নিগ্ধ, গভীর। সে যে দেখেছি আমার চিত্তাকাশে ভোরবেলাকার অরুণরাগরেখার মতো। আমার জীবনের দিন যে সেই সোনার পাথেয় নিয়ে যাত্রা করে বেরিয়েছিল। তার পরে? পথে কালো মেঘ কি ডাকাতের মতো ছুটে এল? সেই আমার আলোর সম্বল কি এক কণাও রাখল না? কিন্তু জীবনের ব্রাহ্মমুহূর্তে সেই-যে উষাসতীর দান, দুর্যোগে সে ঢাকা পড়ে, তবু সে কি নষ্ট হবার?\u003c\/p\u003e\n\u003cp\u003eআমাদের দেশে তাকেই বলে সুন্দর যার বর্ণ গৌর। কিন্তু যে আকাশ আলো দেয় সে যে নীল। আমার মায়ের বর্ণ ছিল শামলা, তাঁর দীপ্তি ছিল পুণ্যের। তাঁর রূপ রূপের গর্বকে লজ্জা দিত।\u003cbr\u003eআমি মায়ের মতো দেখতে এই কথা সকলে বলে। তা নিয়ে ছেলেবেলায় একদিন আয়নার উপর রাগ করেছি। মনে হত আমার সর্বাঙ্গে এ যেন একটা অন্যায়- আমার গায়ের রঙ, এ যেন আমার আসল রঙ নয়, এ যেন আর- কারও জিনিস, একেবারে আগাগোড়া অল।\u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947894522011,"sku":null,"price":161.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/ghore_baire-250x373.jpg?v=1770038772"},{"product_id":"শহিদ-ভাইয়ের-রক্ত-মো-আশরাফ-আলী-হার্ডকভার","title":"শহিদ ভাইয়ের রক্ত - মো. আশরাফ আলী - (হার্ডকভার)","description":"\u003cp\u003eশিক্ষা ৯\u003c\/p\u003e\n\u003cp\u003eএকাত্তরের ইতিহাস\u003cbr\u003e১০\u003c\/p\u003e\n\u003cp\u003eবাঙালির স্বাধীনতা\u003cbr\u003e১১\u003c\/p\u003e\n\u003cp\u003eমুজিবের অবদান ১২\u003c\/p\u003e\n\u003cp\u003eসেই বাংলার ছেলে ১৩\u003c\/p\u003e\n\u003cp\u003e২৬\u003cbr\u003eমার্চ ১৪\u003c\/p\u003e\n\u003cp\u003eআগস্ট ১৫\u003c\/p\u003e\n\u003cp\u003eবাংলার দামাল ছেলে ১৬\u003c\/p\u003e\n\u003cp\u003eচলো বিদ্যালয়ে যাই ১৭\u003c\/p\u003e\n\u003cp\u003eসাহসী পুলিশ বাহিনী ১৮\u003c\/p\u003e\n\u003cp\u003eবীর সৈনিক ১৯\u003c\/p\u003e\n\u003cp\u003eকরোনা ভাইরাস\u003cbr\u003e২০\u003c\/p\u003e\n\u003cp\u003eরোহিঙ্গা নামে ডেকো না\u003cbr\u003e২১\u003c\/p\u003e\n\u003cp\u003eবানভাসীদের আর্তনাদ\u003cbr\u003e২২\u003c\/p\u003e\n\u003cp\u003eব্যাধি ফেসবুক\u003cbr\u003e২৩\u003c\/p\u003e\n\u003cp\u003eবাল্যবিবাহ ২৪\u003c\/p\u003e\n\u003cp\u003eক্ষমা করো প্রভু ২৫\u003c\/p\u003e\n\u003cp\u003eউড়াও নিশান ২৬\u003c\/p\u003e\n\u003cp\u003eদেশপ্রেমিক ২৭\u003c\/p\u003e\n\u003cp\u003eখাঁটি সোনা ২৮\u003c\/p\u003e\n\u003cp\u003eবিশ্ব তরুণ জাগো ২৯\u003c\/p\u003e\n\u003cp\u003eশপথ ৩০\u003c\/p\u003e\n\u003cp\u003eবন্ধন ৩১\u003c\/p\u003e\n\u003cp\u003eতোমরাও লেখো ৩১\u003c\/p\u003e\n\u003cp\u003eবর্ষালী আকাশ ৩২\u003c\/p\u003e\n\u003cp\u003eসোনাকুমের জল ৩৩\u003c\/p\u003e\n\u003cp\u003eদরদি বাবা ৩৪\u003c\/p\u003e\n\u003cp\u003eসম্মানী মা ৩৫\u003c\/p\u003e\n\u003cp\u003eবাবার স্মৃতি ৩৬\u003c\/p\u003e\n\u003cp\u003eওরা কারা ৩৭\u003c\/p\u003e\n\u003cp\u003eখোকার সান্ত্বনা ৩৮\u003c\/p\u003e\n\u003cp\u003eঅবহেলিত আশরাফ ৩৯\u003c\/p\u003e\n\u003cp\u003eভবিষ্যত নামের ফুল ৪০\u003c\/p\u003e\n\u003cp\u003e৪১\u003c\/p\u003e\n\u003cp\u003eরোগাক্রান্ত সমাজ\u003cbr\u003e৪১\u003c\/p\u003e\n\u003cp\u003eহৃদয় জুড়ানো দেশ\u003cbr\u003e৪২\u003c\/p\u003e\n\u003cp\u003eহতাশা\u003cbr\u003e৪৩\u003c\/p\u003e\n\u003cp\u003eগোধুলীর আগমন\u003cbr\u003e৪৪\u003c\/p\u003e\n\u003cp\u003eনিঃস্বার্থ\u003cbr\u003e৪৫\u003c\/p\u003e\n\u003cp\u003eসোনার দেশ সোনার জাতি\u003cbr\u003e৪৬\u003c\/p\u003e\n\u003cp\u003eকল্যাণী ফুল\u003cbr\u003e৪৭\u003c\/p\u003e\n\u003cp\u003eদুখিনী মা\u003cbr\u003e৪৮\u003c\/p\u003e\n\u003cp\u003eঅবুঝ শিশু\u003cbr\u003e৪৯\u003c\/p\u003e\n\u003cp\u003eকোথায় গেল দিনগুলো\u003cbr\u003e৫০\u003c\/p\u003e\n\u003cp\u003eমায়ের পাঠশালা\u003cbr\u003e৫১\u003c\/p\u003e\n\u003cp\u003eবুবু যাবে শ্বশুরবাড়ি\u003cbr\u003e৫২\u003c\/p\u003e\n\u003cp\u003eসত্য কথা\u003cbr\u003e৫৩\u003c\/p\u003e\n\u003cp\u003eপাখির ভালোবাসা\u003cbr\u003e৫৩\u003c\/p\u003e\n\u003cp\u003e৫৪ মোয়াজ্জিনের আজান\u003c\/p\u003e\n\u003cp\u003e৫৪ সকালবেলা\u003c\/p\u003e\n\u003cp\u003e৫৫ যৌতুক নেব না\u003c\/p\u003e\n\u003cp\u003e৫৫ নানার বাড়ি\u003c\/p\u003e\n\u003cp\u003e৫৬ স্বপ্ন\u003c\/p\u003e\n\u003cp\u003e৫৬ বাঙালি ছেলে\u003c\/p\u003e\n\u003cp\u003e৫৭ আমি কবি\u003c\/p\u003e\n\u003cp\u003e৫৮ বিলাসিতা\u003c\/p\u003e\n\u003cp\u003e৫৮ নিষ্ঠুর বাজপাখি\u003c\/p\u003e\n\u003cp\u003e৫৯ ধূমপানে শুধুই ক্ষতি\u003c\/p\u003e\n\u003cp\u003e৬০ ধান শুকানোর মেলা\u003c\/p\u003e\n\u003cp\u003e৬০ লক্ষ টাকার মানিক\u003c\/p\u003e\n\u003cp\u003e৬১ গরিবের ক্ষুধার জ্বালা\u003c\/p\u003e\n\u003cp\u003e৬২ মক্কার ফুল\u003c\/p\u003e\n\u003cp\u003e৬২ সুখী মানুষের অভাব\u003c\/p\u003e\n\u003cp\u003e৬৩ শহিদ ভাইয়ের রক্ত\u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947900584091,"sku":null,"price":132.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/download-19-250x358.webp?v=1770038920"},{"product_id":"আবৃত্তির-নির্বাচিত-কবিতাবলি-জুয়েল-আদীব-হার্ডকভার","title":"আবৃত্তির নির্বাচিত কবিতাবলি - জুয়েল আদীব - (হার্ডকভার)","description":"\u003cp\u003eআবৃত্তি জনপ্রিয় শিল্পমাধ্যমগুলোর অন্যতম। বাক্শিল্পের মাধ্যমে প্রগতিশীল চেতনা জাগরণে সাংগঠনিক আবৃত্তি চর্চার ভূমিকা স্বীকার্য। আর আবৃত্তির জন্য কবিতা নির্বাচন নিতান্তই আবৃত্তিশিল্পীর ওপর নির্ভরশীল। তাছাড়া আবৃত্তি উপযোগী ও অনুপযোগী কবিতার শ্রেণিবিন্যাস গুরুত্বপূর্ণ কিছু নয়। দেখা গেছে, কোনো একজন আবৃত্তিকার যে কবিতাকে আবৃত্তি অনুপযোগী বলে বাদ দিয়েছেন, সেটিই অন্য কারো কণ্ঠে হয়ে উঠেছে অসাধারণ বাঙ্ময়।\u003c\/p\u003e\n\u003cp\u003eকবি ও পাঠকের মনস্তাত্ত্বিক দূরত্ব নিয়েই কবিতা কালের স্বাক্ষর বহন করে। প্রকৃত কবিরা যুগ ও যুগের ভাষা থেকে এগিয়ে থাকে সবসময়। কবিকে বুঝতে না পারা পাঠকের সংখ্যা যেমন অগণ্য, কবিতা বুঝতে পারা পাঠকের সংখ্যা তেমনই নগণ্য। তাইতো বাচিকশিল্পীরা নির্বাচন করে শ্রোতার কাছে অনায়াসে পৌঁছা যায় এমনসব কবিতা।\u003c\/p\u003e\n\u003cp\u003eকবিতা সমঝদার দেখেন শব্দবুনন ও ভাবের গভীরতা। আর আবৃত্তিশিল্পী খোঁজেন শ্রোতার সহজ হৃদয়ঙ্গমের বিষয়টি। অনেক জনপ্রিয় কবিতা রয়েছে, যেগুলো জনপ্রিয় হয়েছে শুনতে ভালোলাগার কারণে। শুনতে ভালো লাগলেও শব্দের বুনন ভেদ করে কবিতার অভ্যন্তরে পৌঁছার সামর্থ থাকে না সর্বসাধারণের। তাই বোধের জায়গা থেকে কণ্ঠাভিনয়ের মাধ্যমে কবিতার উপস্থাপন গুরুত্বপূর্ণ একটি বিষয়।\u003c\/p\u003e\n\u003cp\u003eকবিতা নির্বাচন ও সংগ্রহের ক্ষেত্রে বহুলপঠিত এবং প্রকাশিত সংকলনের সহায়তা নেওয়া হয়েছে। প্রচেষ্টা ছিলো কবিতাগুলোর সর্বশেষ সংস্করণ সংযোজনের। সাজানো হয়েছে কবি নামের আদ্যবর্ণক্রম অনুসারে। প্রণামী প্রদানের সাধ্য নেই, প্রিয় কবিগণের প্রতি প্রণাম রইলো। ইচ্ছা থাকলেও সীমিত পরিসরে সকল কবির কবিতা সংযোজন সম্ভব হয়নি। সংকলনটি যদি আবৃত্তি চর্চার সঙ্গে যুক্ত কারো সামান্য উপকারে আসে, আমাদের শ্রম সার্থক। জয়তু আবৃত্তি।\u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947903598747,"sku":null,"price":297.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/download-20-250x390.jpg?v=1770038996"},{"product_id":"ডেইজ-অ্যাড-দ্য-তোরুনকা-ক্যাফে-সাতোশি-ইয়াগিসাওয়া-মো-ফুয়াদ-আল-ফিদাহ-অনুবাদক","title":"ডেইজ অ্যাড দ্য তোরুনকা ক্যাফে - সাতোশি ইয়াগিসাওয়া - মো. ফুয়াদ আল ফিদাহ (অনুবাদক)","description":"","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947905204379,"sku":null,"price":198.0,"currency_code":"BDT","in_stock":true}]},{"product_id":"মরণের-ডঙ্কা-বাজে-বিভূতিভূষণ-বন্দ্যোপাধ্যায়-হার্ডকভার","title":"মরণের ডঙ্কা বাজে - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় - (হার্ডকভার)","description":"\u003cp\u003e\u003cspan\u003eবিমল ও সুরেশ বাঙাল মুল্লুকের দুই যুবক। বেকারত্ব ঘোচাতে পাড়ি জমায় বিদেশ বিভূঁইয়ে। রেঙ্গুনের এক স্টিমারে পরস্পরের সাথে তাদের পরিচয়। পেশাজীবন সূচনার লক্ষ্যে দুজনেরই গন্তব্য সিঙ্গাপুর। কিন্তু ঘটনাচক্রে তারা জড়িয়ে পড়ে চীন-জাপান যুদ্ধে। কনসেশন আর্মির হয়ে কাজ করতে তারা পৌঁছে যায় সাংহাই-এ। যুদ্ধের নারকীয়তার মধ্যে তাদের পরিচয় ঘটে পিতৃসুলভ প্রফেসর লি এর সাথে। যিনি অসীম জীবনীশক্তির অনন্য আধার। অপরদিকে রয়েছে মিনি এবং এ্যালিস। মৃত্যুভয় ছাপিয়ে যাদের কণ্ঠে শুধুই মনুষ্যত্বের জয়গান। ভাগ্য তাদের সকলকে গেঁথে দিয়েছে একই সুতোয়।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947905630363,"sku":null,"price":120.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/moroner_donka-250x380.webp?v=1770039257"},{"product_id":"দ্য-আলকেমিস্ট-পাওলো-কোয়েলহো-রাব্বি-উস-সানী-অনুবাদক-হার্ডকভার","title":"দ্য আলকেমিস্ট - পাওলো কোয়েলহো - রাব্বি উস সানী (অনুবাদক) -  (হার্ডকভার)","description":"\u003cp\u003e\u003cspan\u003eস্বপ্ন! পৃথিবীতে এমন মানুষ পাওয়া দুষ্কর যিনি স্বপ্ন দেখেন না। কম হোক বেশি হোক সবাই স্বপ্ন দেখেন। তবে সেই স্বপ্নকে গুরুত্ব দেওয়া হয়ত সবার হয়ে ওঠে না। এই বইটির একটি বড় অংশ জুড়ে রয়েছে স্বপ্ন এবং আমার আপ্রাণ বিশ্বাস জীবনে আমরা সকলেই সান্তিয়াগোর মতো। আমরা আপ্রাণ চেষ্টা করি নিজেদের স্বপ্নকে পূর্ণ করতে। তবে কেউ কেউ পারি আবার অনেকের পক্ষে তা হয়ে ওঠে না। হয়ে ওঠে না কি? না কি আমরা পর্যাপ্ত প্রচেষ্টাটুকু করতে পারি না? এখানেই হয়ত আসল সত্যটা রয়েছে। তা হলো-জীবনের কোনো অংশেই হাল ছেড়ে দেওয়া যাবে না। স্বপ্নকে গুরুত্ব দিয়ে তা পূরণের সাহসটুকু যদি দেখাই তাহলে তা পূরণের পথেও যত পরীক্ষা রয়েছে তা পূরণে আপ্রাণ চেষ্টা করে যেতে হবে।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947906351259,"sku":null,"price":115.0,"currency_code":"BDT","in_stock":true}]},{"product_id":"কল্যাণী-জীবনানন্দ-দাশ-হার্ডকভার","title":"কল্যাণী - জীবনানন্দ দাশ - (হার্ডকভার)","description":"\u003cp\u003e\u003cspan\u003eকল্যাণী – জীবনানন্দ দাশের অপরিচিত অথচ গভীরভাবে অনুভবী এক উপন্যাস। এটি তাঁর মৃত্যুর বহু বছর পর ১৯৮১ সালে প্রথম প্রকাশিত হয়। এই উপন্যাসে নেই প্রচলিত কাহিনির ছক, নেই সাদা-কালো চরিত্রায়ন; আছে শুধু মানুষের একাকীত্ব, ক্লান্তি, অন্বেষণ এবং হারানোর গভীর বোধ।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eনামমাত্র নায়িকা কল্যাণী-এক রহস্যময়, অন্তর্মুখী, আত্মনির্ভরশীল নারী। আর তার পরিপ্রেক্ষিতে উঠে আসে এক পুরুষ চরিত্র-একজন অবসরপ্রাপ্ত মানুষ, যিনি সময়ের ভারে, স্মৃতির ভারে এবং নিজের অসারতা-অনুভবে ভারাক্রান্ত। কল্যাণীর সঙ্গে তার সম্পর্ক কখনো জড়িয়ে যায় প্রেমে, কখনো আত্মীয়তার মতো, কখনোবা নিছক মানবিক নির্ভরতার টানে। কিন্তু এই সম্পর্ক কখনোই পরিণতির দিকে যায় না; বরং প্রতিটি মুহূর্তে প্রশ্ন তোলে মানুষের অস্তিত্ব, সম্পর্ক, আর সমাজে আমাদের অবস্থান নিয়ে।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eএই উপন্যাসেও জীবনানন্দ দাশ তাঁর চিরচেনা বিষণ্ণ, ধীরলয় জীবনের ছাপ রেখেছেন-যেখানে চরিত্রেরা বাস্তবের চেয়ে অনেক বেশি জীবন্ত হয়ে ওঠে তাদের নিঃশব্দ যন্ত্রণায়। উপন্যাসের ভাষা কাব্যিক, ভাবপ্রবণ এবং ক্ষীণ আলোয় দেখা স্বপ্নের মতো।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eকল্যাণী উপন্যাসটি কোনও সমাধান দেয় না, বরং আমাদের নিয়ে যায় এমন এক দুনিয়ায়, যেখানে প্রশ্নগুলোই মুখ্য-উত্তর নয়। মানুষের অন্তর্জগত, সময়ের ক্ষরণ, এবং সম্পর্কের অনির্ধারিততা এখানে এক অপূর্ব মেলবন্ধন তৈরি করেছে।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eজীবনানন্দ দাশ নিজে কখনও এই উপন্যাস প্রকাশ করেননি। হয়তো তিনি বুঝেছিলেন, সময় তখনো তৈরি নয় এমন একান্ত মানবিক অভিজ্ঞতা গ্রহণের জন্য। কিন্তু আজ, এই উপন্যাস আমাদের সামনে খুলে দেয় এক নিঃসঙ্গ, ভাবুক, অথচ মর্মস্পর্শী জগৎ-যেখানে কল্যাণী শুধু একটি নারী নয়, এক প্রশ্নচিহ্ন, এক ধ্বনিত-অধ্বনিত\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947912904859,"sku":null,"price":138.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/2507619.webp?v=1770039431"},{"product_id":"বাইবেল-কুরআন-ও-বিজ্ঞান-ড-মরিস-বুকাইলি-ফয়জুল-হক-অনুবাদক","title":"বাইবেল কুরআন ও বিজ্ঞান - ড. মরিস বুকাইলি - ফয়জুল হক (অনুবাদক)","description":"","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947920670875,"sku":null,"price":230.0,"currency_code":"BDT","in_stock":true}]},{"product_id":"পুতুল-নাচের-ইতিকথা-মানিক-বন্দ্যোপাধ্যায়-হার্ডকভার","title":"পুতুল নাচের ইতিকথা - মানিক বন্দ্যোপাধ্যায় -(হার্ডকভার)","description":"\u003cp\u003e\u003cspan\u003eপুতুল নাচের ইতিকথা’ মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনের অন্যতম শ্রেষ্ঠ শিল্পকীর্তি। এটি তাঁর তৃতীয় উপন্যাস। উপন্যাসটি মানুষের মনোরহস্য ও প্রকৃতির অন্তবহিঃরহস্যের উন্মোচনের আখ্যান। এ উপন্যাসে গ্রামজীবনকে রূপায়িত করেছেন। মানিক বাস্তবতার সমগ্রতাকে ধারণ করতে চেয়েছেন এ উপন্যাসে। এখানে ঔপন্যাসিক যে গ্রাম জীবনকে রূপায়িত করেছেন তা বাংলা উপন্যাসে আর কখনো দেখা যায়নি এবং বৈজ্ঞানিক বিচারবোধ দ্বারাই পরিবেশ, ঘটনা ও চরিত্র নির্মাণ করেছেন। এক সাধারণ গ্রাম গাওদিয়া তার সাধারণ মানুষদের নিয়ে এ উপন্যাসের গল্প। বজ্রাঘাতে হারুঘোষের মৃতদেহ আবিষ্কার দৃশ্য দিয়ে উপন্যাসের শুরু আর মাটির টিলার ওপর উঠে শশী ডাক্তারের সূর্যান্ত দর্শনের শখের অতৃপ্ততা দিয়ে উপন্যাসের সমাপ্তি। মানিক ব্যক্তিগত আদর্শ ভাবনার স্থির পথ নির্দিষ্ট করে মানুষের প্রতি ভালোবাসা, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির আদর্শবাদের পথে নিয়ে গেছে সেটি উপন্যাসে লক্ষ্য করা যায়।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947921719451,"sku":null,"price":152.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/putul_nach-250x397.jpg?v=1770039605"},{"product_id":"শ্রীকান্ত-শরৎচন্দ্র-চট্টোপাধ্যায়-হার্ডকভার-1","title":"শ্রীকান্ত - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় - (হার্ডকভার)","description":"","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947922178203,"sku":null,"price":253.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/srikanto-250x365.jpg?v=1770039686"},{"product_id":"গোরা-রবীন্দ্রনাথ-ঠাকুর-হার্ডকভার-1","title":"গোরা - রবীন্দ্রনাথ ঠাকুর - (হার্ডকভার)","description":"\u003cp\u003e\u003cspan\u003eশ্রাবণ মাসের সকালবেলায় মেঘ কাটিয়া গিয়া নির্মল রৌদ্রে কলিকাতার আকাশ ভরিয়া গিয়াছে। রাস্তায় গাড়িঘোড়ার বিরাম নাই, ফেরিওয়ালা অবিশ্রাম হাঁকিয়া চলিয়াছে, যাহারা আপিসে কালেজে আদালতে যাইবে তাহাদের জন্য বাসায় বাসায় মাছ-তরকারির চুপড়ি আসিয়াছে ও রান্নাঘরে উনান জ্বালাইবার ধোঁওয়া উঠিয়াছে-কিন্তু তবু এত বড়ো এই-যে কাজের শহর কঠিনহৃদয় কলিকাতা, ইহার শত শত রাস্তা এবং গলির ভিতরে সোনার আলোকের ধারা আজ যেন একটা অপূর্ব যৌবনের প্রবাহ বহিয়া লইয়া চলিয়াছে।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947924799643,"sku":null,"price":207.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/gora-250x380.jpg?v=1770039762"}],"url":"https:\/\/stwbd.com\/collections\/%e0%a6%b8%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a6%a8.oembed?page=3","provider":"Story Teller World","version":"1.0","type":"link"}