{"product_id":"অর্ধবৃত্ত-সাদাত-হোসাইন-হার্ডকভার","title":"অর্ধবৃত্ত - সাদাত হোসাইন - (হার্ডকভার)","description":"\u003cp\u003e\u003cspan\u003e‘তুমি আমাকে ভালােবাসােতাে? \u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eহ্যা বাসি।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e‘কেন ভালােবাসাে?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e‘অন্যরা যেমন বলে তেমন করে বলব, নাকি সত্যটা বলব?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eঅন্যরা কেমন করে বলে?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e‘এই ধরাে, ভালাে লাগে বলে ভালােবাসি। তােমার মতাে করে আমাকে আর কেউ বােঝে না। এইসব। \u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eতা তুমি কী বলবে?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e‘আমি যেটা বলব, সেটা শুনলে তােমার খারাপ লাগবে।' \u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eমুনিয়া আচমকা যেন শক্ত হয়ে গেল। রাফির সঙ্গে তার সম্পর্কের সমীকরণটা গােলমেলে, যুক্তিহীন, বেহিসেবি। সে নিজেও জানে না অসম বয়সের এই তুমুল বিপজ্জনক সম্পর্কটা কেমন করে এই অবধি এলাে!\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eমুনিয়া বলল, বলাে, শুনি?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eরাফি বলল, শরীরের জন্য।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eমুনিয়া যেন অকস্মাৎ কথাটা বুঝতে পারল না। তবুও তার সারা শরীর ঝিমঝিম করে উঠল। সে আর্তনাদের স্বরে বলল, কী! \u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eরাফি শান্ত এবং স্থির কণ্ঠে বলল, তােমার শরীরের জন্য আমি তােমাকে ভালােবাসি। \u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eমুনিয়া জানে না সে কী বলবে! তার কেবল মনে হচ্ছে। তার চারপাশের চেনা জগৎ, চেনা মানুষ, চেনা জীবন সকলই কাচের দেয়ালের মতাে হুড়মুড় করে ভেঙে পড়ছে। সে জানে, সে আয়নায় প্রসাধনীবিহীন মুখের রেখা আড়াল করতে চায়। কিন্তু পারে না। পলাতক প্রেমিকের মতােই ক্ষতচিহ্ন রেখে যাচ্ছে পলাতক সময়। পুরুষের কাছে ফুরিয়ে আসছে তার শরীরী আয়ু। রাফির কাছেও!\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eদূরে তখন সূর্য ডুবছে। ফুরিয়ে আসছে আলাে। নিস্তেজ হয়ে আসছে ঝাঁজালাে দিন। খানিক বাদেই অন্ধকার নামবে। মুনিয়ার নিজেকে হঠাৎ ওই অস্তগামী সূর্যের মতাে মনে হতে লাগল। বিষন্ন, নিষ্প্রভ, একা\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47936306249883,"sku":null,"price":422.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/2404074.webp?v=1769763538","url":"https:\/\/stwbd.com\/products\/%e0%a6%85%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%ac%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%95%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0","provider":"Story Teller World","version":"1.0","type":"link"}