{"product_id":"অ্যাপোক্যালিপস-হার্ডকভার-লেখক-দিপ্র-হাসান","title":"অ্যাপোক্যালিপস (হার্ডকভার)  লেখক: দিপ্র হাসান","description":"\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"BN\"\u003eকুড়ি বছর পর গ্রামের বাড়ি ফিরে আসে লোকটা। এ বাড়ির প্রতি ইঞ্চি মাটি তার চেনা। পুকুরের ঘাট\u003c\/span\u003e,\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan lang=\"BN\"\u003eকাঁঠাল গাছ\u003c\/span\u003e,\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan lang=\"BN\"\u003eভুতুড়ে তালগাছ ছাপিয়ে তার পাশে হাজির হন পরলোকগত ফুফু। মা ও ফুফুর মাঝে শৈশব নিয়ে কাড়াকাড়ির ভেতরেই হাজির হন আব্বাস ভাই।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"BN\"\u003eআব্বাস ভাইকে গুম করে খুন করেছে হাসিনা বাহিনী। কেননা\u003c\/span\u003e,\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan lang=\"BN\"\u003eআব্বাস ভাই জামায়াত-শিবিরের রাজনীতি করত। লোকটার কৈশোরের বন্ধু এসে জানায়\u003c\/span\u003e,\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan lang=\"BN\"\u003eএই খুনের বদলা নেবে। কিন্তু লোকটা জানিয়ে দেয়\u003c\/span\u003e,\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan lang=\"BN\"\u003eআব্বাস ভাইয়ের রাজনীতি সে আর করে না। আসলেই কি করে না\u003c\/span\u003e?\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan lang=\"BN\"\u003eতাহলে কেন খোঁজে আব্বাস ভাইর খুনিদের\u003c\/span\u003e?\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"BN\"\u003eজামায়াতে ইসলামীর ধর্মতাত্ত্বিক ত্রুটি\u003c\/span\u003e,\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan lang=\"BN\"\u003eফ্যাসিনার আমলে গুম-খুনের সর্বগ্রাসী রূপ\u003c\/span\u003e,\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan lang=\"BN\"\u003eপৌরাণিক গাজি কালুর আখ্যানের মধ্যেও ঝলমল করে ওঠে নওরিন। গল্পের নায়িকাকে আমরা খুব বেশি না পেলেও উপস্থাপনার লাবণ্যে সে যেন হয়ে ওঠে অনন্য।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"BN\"\u003eতারপরও কথা থাকে। কথা যে থাকে\u003c\/span\u003e,\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan lang=\"BN\"\u003eতা বুঝতে পারি আধ্যাত্মিক জগতে আব্বাস ভাইয়ের সাথে লোকটার কথোপকথনে। আমরা দুনিয়ার শেষ দিনগুলোয় পৌঁছে গেছি। সত্য-মিথ্যার চূড়ান্ত লড়াই সমাগত। আমাদের প্রস্তুতি নিতে হবে। আব্বাস ভাই যেন এ কথাগুলো বলার জন্যই জাগতিক সকল নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেখা করেন লোকটার সাথে।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"BN\"\u003eতারপর কী\u003c\/span\u003e?\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan lang=\"BN\"\u003eজানতে হলে পড়তে হবে দিপ্র দ্য গ্রেট হাসানের উপন্যাস অ্যাপোক্যালিপস।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47996626796699,"sku":null,"price":228.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/for-web-8a03.jpg?v=1770813570","url":"https:\/\/stwbd.com\/products\/%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%b8-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%95%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%95-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a8","provider":"Story Teller World","version":"1.0","type":"link"}