{"product_id":"আই-অ্যাম-নট-আ-সিরিয়াল-কিলার-ড্যান-ওয়েলস-আহমেদ-সাদ-হার্ডকভার","title":"আই অ্যাম নট আ সিরিয়াল কিলার -  ড্যান ওয়েলস - আহমেদ সাদ - (হার্ডকভার)","description":"\u003cp\u003e\u003cspan\u003eজন ওয়েইন ক্লিভারের পছন্দের বস্তু দুটো এক মৃতদেহ দুই সিরিয়াল কিলার৷ মা আর আন্টির মরচুয়ারিতে প্রতিনিয়ত মৃতদেহ সামলাতে হয় তাকে৷ সোশিওপ্যাথ ক্লিভার অবশ্য এতে খুশি,অন্তত মৃত মানুষেরা তার থেকে সহমর্মিতার মতো কিছু আশা করে না,যা সে দিতেও অক্ষম৷ তবে ক্লিভারের রয়েছে এক গোপন ভয়৷ জানে সে নিজে খুবই বিপজ্জনক৷ সিরিয়াল কিলার হবার সকল বৈশিষ্ট্য রয়েছে তার মাঝে৷ তাই নিজের থেকে কাছের মানুষদের রক্ষা করার জন্য সে মেনে চলে অলঙ্ঘনীয় কিছু নীতিমালা৷ তার উদ্ভট জীবনটা আরো অদ্ভুতুড়ে হয়ে পড়ে যখন শহরে সত্যিই একটা খুন হয়ে যায়৷ মরচুয়ারিতে ক্লিভার সে দেহে আবিষ্কার করে এক অসংগতি৷ সিরিয়াল কিলারদের আদ্যোপান্ত নখদপর্ণে থাকা জন ওয়েইন ক্লিভার বুঝে যায়,ঘটনা প্রতিকূল৷ শহরে কি তবে সিরিয়াল কিলারের আবির্ভাব ঘটতে যাচ্ছে? যখন একের পর এক আরো খুন হতে থাকে,তখন ধীরে ধীরে ঘটনার আরো গভীরে জড়িয়ে যায় সে৷ এই প্রথম নিজের বাইরে ভিন্ন একটা নিরেট হুমকির সাথে মোলাকাত হয় তার৷ যার সাথে জড়িয়ে আছে তার কাছের সকল মানুষের জীবন আর পুরো শহর৷ সে কি পারবে এই রহস্য উদঘাটন করে নিজেকে বাঁচাতে? কিংবা কাছের মানুষদের? নাকি দুঃস্বপ্নে তাড়া করে বেড়ানো আতঙ্ক গ্রাস করে নেবে পুরো শহরে।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47902901731483,"sku":null,"price":250.0,"currency_code":"BDT","in_stock":true}],"url":"https:\/\/stwbd.com\/products\/%e0%a6%86%e0%a6%87-%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%a8%e0%a6%9f-%e0%a6%86-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a1%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b2%e0%a6%b8-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%95%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0","provider":"Story Teller World","version":"1.0","type":"link"}