{"product_id":"আনান-যখন-গোয়েন্দা-মাহবুবা-চৌধুরী-হার্ডকভার","title":"আনান যখন গোয়েন্দা -  মাহবুবা চৌধুরী - (হার্ডকভার)","description":"\u003cp\u003e\u003cspan\u003eআনানের বয়স নয় বছর। থাকে পুরান ঢাকার আরমানিটোলায়। বাড়ির কাছে বিরাট মাঠ। প্রতিদিন বিকালে বন্ধুদের সাথে মাঠে খেলতে যায়। আর ছুটির দিনে তো কথাই নেই। সকাল হলেই সবাই মিলে মাঠে জড়ো হয়। দিনভর চলে ফুটবল আর ক্রিকেট খেলা।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eআনান বরাবরই লেখাপড়ায় ভালো। সন্ধ্যা হলেই পড়তে বসে। হোমওয়ার্ক সেরে তবেই ঘুমাতে যায়। মা মাঝে মাঝে বিরক্ত হয়। খেলার প্রতি বড্ড ঝোঁক ছেলেটার। তবে মুখে কিছু বলে না। কারণ পড়াশোনায় ভীষণ মনোযোগী আনান। কখনো ফাঁকি দেয় না।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eআব্বু বলে খেলাধুলার দরকার আছে। সুস্থ থাকতে হলে খেলাধুলার বিকল্প নেই।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eআনানদের বাড়িটা বিরাট বড়। ছয় কামরার বাড়ি। পূর্বদিকে চার কামরা আর পশ্চিম দিকে দুই কামরা। পাশে বড় একটা রান্নাঘর, গোসলখানা আর সঙ্গে একটা কুয়ো। কুয়োর চারপাশ উঁচু দেয়াল দিয়ে ঘেরা। বাড়ির মাঝখানে বিরাট উঠোন। যেন ছোটখাটো একটা মাঠ। একপাশে ফুলের বাগান, আর এক কোণ ঘেঁষে সবজি বাগান। মিষ্টি কুমড়ো, লাউ, ঝিঙ্গে, লালশাক, পুইশাক- আরো কতো কি!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47937198194843,"sku":null,"price":132.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/2204144.webp?v=1769784080","url":"https:\/\/stwbd.com\/products\/%e0%a6%86%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%af%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%81%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%9a%e0%a7%8c%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%95%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0","provider":"Story Teller World","version":"1.0","type":"link"}