{"product_id":"ইতিহাসের-ছিন্নপত্র-বিশেষ-সংকল-০১-রয়্যাল-সাইজ-অবিভক্ত-ভারতে-সাম্প্রদায়িকতা-ও-শহিদ-নজির-লেখক-কায়-কাউস","title":"ইতিহাসের ছিন্নপত্র | বিশেষ সংকল- ০১ (রয়্যাল সাইজ) [অবিভক্ত ভারতে সাম্প্রদায়িকতা ও শহিদ নজির] লেখক: কায় কাউস","description":"\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"BN\"\u003eসাতচল্লিশ থেকে চব্বিশ। উপমহাদেশের আধিপত্যবাদী মুসলিমবিদ্বেষী সাম্প্রদায়িক শক্তি আর তার দেশীয় ক্রীড়নক ফ্যাসিস্ট সহযোগীদের বিরুদ্ধে নিপীড়িত মুসলমান জনগোষ্ঠীর এক নিরন্তর রক্তাক্ত সংগ্রাম।\u003c\/span\u003e\u003cspan\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"BN\"\u003eশহিদ নজীর থেকে আবু সাঈদ। নিপীড়িত মুসলিম জনগোষ্ঠীর স্বতন্ত্র আবাসভূমি প্রতিষ্ঠার সংগ্রাম থেকে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অভ্যুত্থান পর্যন্ত হাজার তরুণের আত্মত্যাগের এক রক্ত পিচ্ছিল দ্রোহযাত্রা।\u003c\/span\u003e\u003cspan\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"BN\"\u003eএকদা সেই যাত্রাপথকে আলোকিত করে রেখেছিল যে অগণন অনামা শহিদ নক্ষত্রের দূরাগত আলোকরশ্মি\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan lang=\"BN\"\u003eএকদা যারা উজ্জ্বল আলোকবর্তিকার মতো জাজ্বল্যমান ছিল মুক্তিকামী মুসলমানদের চির অনুপ্রেরণার উৎস হয়ে\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan lang=\"BN\"\u003eআধিপত্যবাদের তাঁবেদার শক্তি সুকৌশলে তাদের মুছে ফেলার চেষ্টা করেছে নিপীড়িত মুসলিম গণ-মানসের সামষ্টিক স্মৃতি থেকে। প্রজন্মের পর প্রজন্মকে দূরে সরিয়ে রেখেছে তাদের আত্মত্যাগের গৌরবোজ্জ্বল ইতিহাসের উত্তরাধিকার হতে। এভাবেই ধীরে ধীরে সময়ের ধূলিধূসরিত সেইসব শহীদের নাম ক্রমাগত হারিয়ে গেছে বিস্মৃতির অন্তরালে।\u003c\/span\u003e\u003cspan\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"BN\"\u003eঅতঃপর চব্বিশের প্রবল ঘূর্ণাবর্ত আধিপত্যবাদী সাম্প্রদায়িক অপশক্তির ফ্যাসিস্ট দোসরদের সাথে সাথে উড়িয়ে নিয়ে গেছে ইতিহাসের বুকে জমে থাকা গভীর ধূলির প্রলেপও। জাতি আবার মুক্ত হয়েছে মুসলিম আত্মপরিচয় আর জাতিসত্তাবিরোধী সেই অপশক্তির জোয়াল থেকে। আমরা আবার বিস্মৃতির অতল থেকে তুলে আনার সুযোগ পেয়েছি আমাদের আত্মপরিচয় আর স্বাধীন আবাসভূমি প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের ইতিহাস আর তার বিস্মৃত বীর নায়কদের গৌরবগাথাকে। শহী নজীর সেই বীর শহিদদের একজন।\u003c\/span\u003e\u003cspan\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"BN\"\u003eআমাদের মুসলিম জাতিসত্তাকে\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan lang=\"BN\"\u003eআমাদের আত্মপরিচয়ের অধিকারকে\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan lang=\"BN\"\u003eআমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আধিপত্যবাদী সাম্প্রদায়িক শক্তির করাল থাবা থেকে মুক্ত রাখতে হলে আজ আমাদের প্রয়োজন আমাদের নিজেদের মুক্তি সংগ্রামের ইতিহাসকে আমাদের সামষ্টিক স্মৃতিতে জাগরূক রাখা আর আমাদের বীর শহীদদের আদর্শ\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan lang=\"BN\"\u003eত্যাগ আর স্বপ্নের অনুপ্রেরণায় আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করা।\u003c\/span\u003e\u003cspan\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"BN\"\u003eআজ সে লক্ষ্যেই শহীদ নজীরের বিরাশিতম শাহাদাত বার্ষিকীতে উপমহাদেশের মুসলিমবিদ্বেষী সাম্প্রদায়িকতার ইতিহাসের পটভূমিকায় এই স্মরণিকা।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47996690858139,"sku":null,"price":741.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/shahid-najir-final-web-61b9.jpg?v=1770815317","url":"https:\/\/stwbd.com\/products\/%e0%a6%87%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%b2-%e0%a7%a6%e0%a7%a7-%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%9c-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%95%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%b6%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a6-%e0%a6%a8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%95-%e0%a6%95%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%95%e0%a6%be%e0%a6%89%e0%a6%b8","provider":"Story Teller World","version":"1.0","type":"link"}