{"product_id":"ইসলামের-মৌলিক-আকিদা-হার্ডকভার-লেখক-মীযান-হারুন","title":"ইসলামের মৌলিক আকিদা (হার্ডকভার) লেখক: মীযান হারুন","description":"\u003cp\u003e\u003cspan\u003e‘ইসলামি আকিদা’ মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করে; রক্ষা করে বিচ্ছিন্নতা থেকে। ইসলামি আকিদার মূলকথা হলো, সুনির্মল তাওহিদ ও শুদ্ধ সুন্নাহর ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকা এবং পৃথিবী আবাদ ও পরকালীন মুক্তি নিশ্চিত করা।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eকিন্তু বিস্ময়কর হলো, এই আকিদার ব্যাখ্যা-বিশ্লেষণেই মুসলিম উম্মাহর বিভক্তির কারণ হয়ে াঁড়িয়েছে। আকিদার শাখাগত, ক্ষুদ্র ও গৌণ কিছু বিষয়কে ইসলামের মূল রুহ বানিয়ে আজ মুসলিমদের মাঝে অভ্যন্তরীণ সংঘাত প্রকট আকার ধারণ করেছে, যা মোটেই কুরআন ও সুন্নাহর নির্দেশিত পথ নয়। তবে তাওহি বনাম শিরক; সুন্নত বনাম বিদআতের যে সংঘাত শুরু থেকেই ছিল, তা নিয়ে মতপার্থক্য দোষণীয় নয়।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eইসলামি আকিদার দুটো দিক রয়েছে। এক. মৌলিক ও প্রায়োগিক আকিদা। এটি সরল-সাধারণ; ঠিক ইসলামের কালিমার মতোই। এই আকিদা জানা ও পালন করা প্রত্যেক মুসলিমের আবশ্যক। দুই. অমৌলিক ও শাখাগত আকিদা। এটা অত্যন্ত জটিল ও অন্তহীন মতপার্থক্যপূর্ণ। এটা জানা সকল মুসলিমের জন্য আবশ্যক নয়; বরং উলামায়ে কেরাম ও বিশেষজ্ঞদের জন্য সীমাবদ্ধ।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eইসলামের মৌলিক আকিদা গ্রন্থে তাত্ত্বিক বিতর্ক এড়িয়ে আকিদার কেবল মৌলিক ও জরুরি বিষয়গুলোই আনা হয়েছে। যাতে মুসলিম উম্মাহ ইসলামের মৌলিক বিশ্বাসের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি অপ্রয়োজনীয় মতপার্থক্য থেকে মুক্ত থ\u003c\/span\u003eাকতে পারে।\u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47998106304667,"sku":null,"price":570.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/islamer-moulik-akida--edef.png?v=1770824048","url":"https:\/\/stwbd.com\/products\/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%8c%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%86%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%95%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%95-%e0%a6%ae%e0%a7%80%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8","provider":"Story Teller World","version":"1.0","type":"link"}