{"product_id":"একফালি-রোদের-সন্ধানে-এম-উসমান-হার্ডকভার","title":"একফালি রোদের সন্ধানে - এম. উসমান (হার্ডকভার)","description":"\u003cp\u003e\u003cspan\u003eজীবনের এই রঙ্গমঞ্চে আমরা ছোটো-বড়ো, বাস্তব-কাল্পনিক স্বপ্ন দেখে বড়ো হই। স্বপ্ন আমাদের হাতছানি দিয়ে ডাকে। আমরা স্বপ্নের পেছনে দৌড়াই। কোনো কোনো স্বপ্ন পূরণ হয়, আবার অনেক স্বপ্নই অধরায় থেকে যায়।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eছেলেবেলায় স্বপ্ন দেখতাম আকাশটাকে ছুঁয়ে দেখার, পাখি হয়ে উড়ার, অনেক বড়ো হওয়ার, বদলে যাওয়ার। এখন আর সে-সব স্বপ্ন তাড়া করে না। তাই বলে কি স্বপ্ন দেখা বারণ? না, স্বপ্ন দেখতে হবে। তবে সে স্বপ্ন বড়ো হওয়ার নয়; মানুষ হওয়ার। বদলে যাওয়ার নয়; বদলে দেওয়ার। আকাশটাকে ছুঁয়ে দেখার নয়; আকাশের মতো উদার হওয়ার, সাগরের মতো বিশাল হওয়ার। এই যে এত স্বপ্ন দেখা, এই স্বপ্নগুলো শুধু ইচ্ছের নয়; বরং এই স্বপ্নগুলো একটি লক্ষ্য। যেখানে আমাকে পৌঁছাতেই হবে...\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e“একফালি রোদের সন্ধান” লেখকের প্রথম বই। বইয়ের লেখাগুলো তার আবেগ, অনুভূতি, কল্পনা আর উপমাহীন স্বপ্নের এক পুষ্প-কানন। যে কাননে প্রতিটি লেখাই একেকটা ফুল।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"নবকথন","offers":[{"title":"Default Title","offer_id":47896689639579,"sku":null,"price":130.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/2400705.webp?v=1769099575","url":"https:\/\/stwbd.com\/products\/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%ae-%e0%a6%89%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%95%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0","provider":"Story Teller World","version":"1.0","type":"link"}