{"product_id":"কাঁদো-নদী-কাঁদো-সৈয়দ-ওয়ালীউল্লাহ্‌-হার্ডকভার","title":"কাঁদো নদী কাঁদো - সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ - (হার্ডকভার)","description":"\u003cp\u003eকাঁদো নদী কাঁদো’র কাহিনি গড়ে উঠেছে বাকাল নদী ও কুমুরডাঙ্গাকে কেন্দ্র করে। তবারক ভুইঞা নামে এক স্টিমারযাত্রীর মুখে বিবৃত কুমুরডাঙ্গার ছোট হাকিম মুহাম্মদ মুস্তফার জীবনালেখ্য ও অন্তর্জীবনের ইতিকথা এর\u003cbr\u003eবিষয়বস্তু। প্রকৃতপক্ষে তা মুহাম্মদ মুস্তফারই অবচেতন মনের বিবৃতি।\u003c\/p\u003e\n\u003cp\u003eএকদিকে নিয়তিতাড়িত মুহাম্মদ মুস্তফার করুণ জীবনোপাখ্যান, অপরদিকে শুকিয়ে যাওয়া বাকাল নদীর প্রভাবতাড়িত কুমুরডাঙ্গার মানুষের ব্যতিব্যস্ত জীবনচিত্র জীবন ও নিসর্গ, বাস্তব ও পরাবাস্তব, মানবচৈতন্য ও অবচেতনা, বিশ্বাস ও সংস্কার সবকিছু মিলে অস্তিত্ববাদ ও নিয়তিবাদের সমন্বয়ে এক অভিনব ও জটিল শৈল্পিক নৈপুণ্য ‘কাঁদো নদী কাঁদো’।\u003cbr\u003eউপন্যাসে মুহাম্মদ মুস্তফা,\u003cbr\u003eতবারক ভুইঞা, খোদেজা, সকিনা, ছলিম, কফিলউদ্দিন, মোছলেহউদ্দিন, বদর\u003cbr\u003eশেখ, খেদমতুল্লা, কালু মিয়া ইত্যাদি চরিত্রের নামে গ্রামীণ ও কুমুরডাঙ্গার শাহরিক পরিবেশ বর্ণনা করা হয়েছে।\u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947796316315,"sku":null,"price":198.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/kado_ndi-250x372.jpg?v=1770034744","url":"https:\/\/stwbd.com\/products\/%e0%a6%95%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6%e0%a7%8b-%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%95%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6%e0%a7%8b-%e0%a6%b8%e0%a7%88%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a6-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%89%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b9%e0%a7%8d%e2%80%8c-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%95%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0","provider":"Story Teller World","version":"1.0","type":"link"}