{"product_id":"কুরআন-মাজীদ-মূলপাঠ-সরল-অনুবাদ-পার্শ্বটীকা-পরিমার্জিত-নতুন-সংস্করণ","title":"কুরআন মাজীদ মূলপাঠ, সরল অনুবাদ, পার্শ্বটীকা (পরিমার্জিত নতুন সংস্করণ)","description":"\u003cp\u003eলাখো লাখো বিষয় আর প্রসঙ্গ নিয়ে কথা বলেছে কুরআন। তবে কুরআন আমাদের জীবনের প্রাসঙ্গিক বিষয়গুলো একটির-পর-একটি আলোচনা করেনি। বরং জীবনের সকল প্রয়োজনের কথা ছড়িয়ে আছে পুরো কুরআন জুড়ে। জীবনের পাথেয় গুছিয়ে নিতে আমরা যখন কুরআনের অনুবাদ পড়তে যাই, তখন কখনও কখনও এমন হয়, আমরা ঠিক বুঝেই উঠতে পারি না—কুরআন আমার সাথে কোন প্রসঙ্গে কথা বলছে, কোন প্রেক্ষাপটে আলোচনা করছে।\u003c\/p\u003e\n\u003cp\u003e‘সে’ আর ‘তুমি’ সম্বোধন দ্বারা কুরআন কাকে বোঝাচ্ছে? আবার এমনও হয়—কিছু আয়াত পরপরই প্রসঙ্গ পরিবর্তন হওয়ায়, আলোচনার ধারাবাহিকতা বুঝতে আমরা হিমশিম খেয়ে যাই। কিন্তু দেড় হাজার বছর আগে সাহাবিদের জন্য কুরআন হৃদয়ঙ্গম করা ছিল খুবই সহজ। কারণ তাঁদের সামনেই উপস্থিত ছিল এ সকল প্রসঙ্গ আর প্রেক্ষাপট। তাই তাঁরা কুরআনকে করে নিতে পেরেছিলেন অনেক আপন। অন্যদিকে কুরআনের সাথে আমাদের সম্পর্ক আজ অনেকটাই ফিকে। কারণ, কুরআনে-বলা প্রসঙ্গগুলো আমাদের কাছে খানিকটা অস্পষ্ট। কুরআনের সাথে আমাদের সম্পর্ক জীবন্ত করার সেই স্বপ্নকে সামনে রেখে এই অনুবাদে যুক্ত করা হয়েছে চমৎকার কিছু বৈশিষ্ট্য।\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":48042642669723,"sku":null,"price":1036.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/cover-250x348.webp?v=1771663696","url":"https:\/\/stwbd.com\/products\/%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a6%86%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80%e0%a6%a6-%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b2%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a0-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%b2-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%9f%e0%a7%80%e0%a6%95%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a3","provider":"Story Teller World","version":"1.0","type":"link"}