চল্লিশ হাদীস (স্মার্টফোন সাইজ) লেখক : আল্লামা ইমাম নববী রহ.
চল্লিশ হাদীস (স্মার্টফোন সাইজ) লেখক : আল্লামা ইমাম নববী রহ.
চল্লিশ হাদীস। শুধু একটি বই নয়। এটি আকর্ষণীয় এক ম্যানুয়াল, যা দিনের শুরু থেকে শেষ—প্রতিটি নাজুক মুহূর্তে খুব সহজ ও সুন্দর সমাধান বাতলে দেবে। লক্ষ লক্ষ হাদীসের সমারোহ থেকে বেছে-বেছে এমন কিছু টপিক এখানে তুলে ধরা হয়েছে—যা ইসলামের সামগ্রিক কনসেপ্টকে নিয়ে এসেছে এক-মলাটে। দ্বীনের মৌলিক বিষয়াদি থেকে শুরু করে আত্মশুদ্ধি, আমল, সামাজিক আচার-কানুন—কী নেই এতে! ফলে, হাজারো সমস্যার ভিড়ে একজন মানুষ সংক্ষিপ্ত অথচ গঠনমূলক দিকনির্দেশনা পাবেন কালজয়ী চল্লিশ হাদীস পুস্তিকায়।
• হিজরি ৭ম শতাব্দীর প্রাচীন এক কিতাব—চল্লিশ হাদীস; যার রচয়িতা ইমাম নববি (রহ.)।
• হাদীসের অনুবাদ-করা বেশ চ্যালেঞ্জিং বিষয়, কারণ সামান্যতম ভুলও পাঠককে নিয়ে যেতে পারে বিভ্রান্তির দিকে। ফলে, অনুবাদকে যথার্থ ও নির্ভরযোগ্য করার ব্যাপারে সর্বোচ্চ খেয়াল রাখা হয়েছে।
• রাসূল (সা.)-এর মুক্তো-ঝরা কথামালাকে রঙিন কালিতে হাইলাইট করায়, বইটি খুললেই নবিজির বলে-যাওয়া প্রতিটি শব্দ পাঠকের নজর কাড়বে। আর অমূল্য বাণীগুলো মুখস্থ করাও সহজ হবে।
• প্রাসঙ্গিক ক্ষেত্রে কুরআনের আয়াত, হাদীস ও মহান ইমামদের বোঝাপড়ার আলোকে সংক্ষিপ্ত ব্যাখ্যা তুলে ধরা হয়েছে—যাতে করে জীবনঘনিষ্ঠ প্রতিটি আলাপের সাথে পাঠক নিজেকে কানেক্ট করতে পারেন।
Product features
Product features
Materials and care
Materials and care
Merchandising tips
Merchandising tips
Share
