{"product_id":"চোখের-বালি-রবীন্দ্রনাথ-ঠাকুর-হার্ডকভার-1","title":"চোখের বালি - রবীন্দ্রনাথ ঠাকুর - (হার্ডকভার)","description":"\u003cp\u003eচোখের বালি’র কাহিনি সংক্ষেপ\u003c\/p\u003e\n\u003cp\u003eরবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’ চিত্রিত হয়েছে পারিবারিক জীবনের নিগূঢ় আবহকে ঘিরে। উপন্যাসের বিষয় সমাজ ও যুগ-যুগান্তরাগত সংস্কারের সঙ্গে ব্যক্তিজীবনের বিরোধ। আখ্যানভাগ সংস্কারের সর্বময় কর্ত্রীমা, এক অভিজ্ঞতা বালিকাবধূ, এক বাল্যবিধবা ও তার প্রতি আকৃষ্ট দুই পুরুষকে কেন্দ্র করে আবর্তিত। মানবচরিত্রের নিরন্তর জটিলতা, সম্পর্কের অন্তর্দ্বন্দ্ব ও সূক্ষ্ম অনুভূতির সাথে প্রবৃত্তির সংঘাতের ওপর ভিত্তি করে রচিত এই উপন্যাসটির উৎকর্ষতার প্রমাণ মেলে এর ঘটনাপ্রবাহ ও চরিত্রের বিন্যাসে। মানসিক দ্বন্দ্বের এ ধরনের রূপক-উপাখ্যান বাংলা সাহিত্যে সত্যি বিরল।\u003cbr\u003eউপন্যাসের প্রতিটি চরিত্রের মনোজগৎ ক্রমাগত ঝঞ্ঝাবিক্ষুব্ধ হয়ে ওঠে ঘটনাপরম্পরায়। সেসব চরিত্রে যূথবদ্ধ হতে দেখা যায় অনিন্দ্য সুন্দরী, আকর্ষণীয় ব্যক্তিত্বসম্পন্ন ও কর্তব্যপরায়ণা অকাল বিধবা বিনোদিনী; সংসারের সর্বময় কর্ত্রী ও পুত্রস্নেহে অন্ধ রাজলক্ষ্মী; অনভিজ্ঞা বালিকাবধূ আশালতা; আত্মদম্ভী মহেন্দ্র; অনন্য ব্যক্তিত্বের অধিকারী বিহারী এবং শাশ্বত বাঙালি নারীর স্নেহশীল ও কল্যাণময়ী মায়ের প্রতিচ্ছবি অন্নপূর্ণাকে।\u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47947863752859,"sku":null,"price":138.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/chokher_bali-250x367.jpg?v=1770037655","url":"https:\/\/stwbd.com\/products\/%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a5-%e0%a6%a0%e0%a6%be%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%95%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0-1","provider":"Story Teller World","version":"1.0","type":"link"}