জিরো ডে - ডেভিড বালডাচি - ইফতেখারুল ইসলাম (অনুবাদক) - (হার্ডকভার)
জিরো ডে - ডেভিড বালডাচি - ইফতেখারুল ইসলাম (অনুবাদক) - (হার্ডকভার)
ইরাক-আফগানিস্তানের মিশন শেষে মানসিকভাবে ভেঙ্গে পড়া জন পুলার ছয় বছর আগে ইউএস আর্মি সিআইডিতে ইনভেস্টিগেটর হিসেবে জয়েন করে । স্বল্প সময়েই সে তদন্তকারী কর্মকর্তা হিসেবে বেশ ভালই নাম কামাতে সক্ষম হয় । আর তাই ওয়েস্ট ভার্জিনিয়ার প্রত্যন্ত অঞ্চলে একজন সামরিক কর্মকর্তার পুরো পরিবারকে যখন নৃশংসভাবে খুন করা হয়,তখন এ খুনের তদন্তের ভার পুলারের উপর এসে পড়ে । ফিল্ডে নামার পর সে বুঝতে পারে,বেশ প্রতিভাবান একজন গ্র্যান্ডমাস্টারের সাথে তাকে লড়তে হবে; যে কিনা দাবার প্রথম চালটা বেশ দক্ষতার সাথেই চেলেছে। খুনিকে ধরা অতটা সহজ হবে না তার জন্য। একের পর এক মানুষ খুন হতে লাগল । কিন্তু কেন? তা বের করতেই লোকাল হোমিসাইড ডিটেকটিভ সামান্থা কোলের সাথে একসাথে কাজ করা শুরু করল পুলার। সন্দেহভাজন প্রত্যেকটা মানুষের সাথে কথা বলে বুঝতে পারল-গোলকধাঁধায় আটকে পড়েছে তারা । এ ধাঁধার সমাধান না করতে পারলে বড়সড় বিপদের সম্মুখীন হতে হবে সবাইকে । কাউকে বিশ্বাস করা যাবে না; করলেই তোমার মৃত্যু সুনিশ্চিত । এমতাবস্থায় একজন মানুষই তাকে এ বিপর্যয় থেকে বাঁচাতে পারে। পুলারের উপরই এখন হাজার হাজার মানুষের জীবন নির্ভর করছে । সে তাদের বাঁচাতে পারবে কি না সে নিজেই তা জানে না । অদৃশ্য শক্তির সাথে যুদ্ধে জেতা অসম্ভব; পুলার সেই অসম্ভবকে সম্ভব করতে পারবে তো? প্রখ্যাত থ্রিলার লেখক ডেভিড বালডাচির জন পুলার সিরিজের প্রথম খণ্ড ‘জিরো ডে’ এর রহস্যে ঘেরা জগতে আপনাদের স্বাগতম ।
Product features
Product features
Materials and care
Materials and care
Merchandising tips
Merchandising tips
Share
