{"product_id":"জিরো-ডে-ডেভিড-বালডাচি-ইফতেখারুল-ইসলাম-অনুবাদক-হার্ডকভার","title":"জিরো ডে - ডেভিড বালডাচি  - ইফতেখারুল ইসলাম (অনুবাদক) - (হার্ডকভার)","description":"\u003cp\u003e\u003cspan\u003eইরাক-আফগানিস্তানের মিশন শেষে মানসিকভাবে ভেঙ্গে পড়া জন পুলার ছয় বছর আগে ইউএস আর্মি সিআইডিতে ইনভেস্টিগেটর হিসেবে জয়েন করে । স্বল্প সময়েই সে তদন্তকারী কর্মকর্তা হিসেবে বেশ ভালই নাম কামাতে সক্ষম হয় । আর তাই ওয়েস্ট ভার্জিনিয়ার প্রত্যন্ত অঞ্চলে একজন সামরিক কর্মকর্তার পুরো পরিবারকে যখন নৃশংসভাবে খুন করা হয়,তখন এ খুনের তদন্তের ভার পুলারের উপর এসে পড়ে । ফিল্ডে নামার পর সে বুঝতে পারে,বেশ প্রতিভাবান একজন গ্র্যান্ডমাস্টারের সাথে তাকে লড়তে হবে; যে কিনা দাবার প্রথম চালটা বেশ দক্ষতার সাথেই চেলেছে। খুনিকে ধরা অতটা সহজ হবে না তার জন্য। একের পর এক মানুষ খুন হতে লাগল । কিন্তু কেন? তা বের করতেই লোকাল হোমিসাইড ডিটেকটিভ সামান্থা কোলের সাথে একসাথে কাজ করা শুরু করল পুলার। সন্দেহভাজন প্রত্যেকটা মানুষের সাথে কথা বলে বুঝতে পারল-গোলকধাঁধায় আটকে পড়েছে তারা । এ ধাঁধার সমাধান না করতে পারলে বড়সড় বিপদের সম্মুখীন হতে হবে সবাইকে । কাউকে বিশ্বাস করা যাবে না; করলেই তোমার মৃত্যু সুনিশ্চিত । এমতাবস্থায় একজন মানুষই তাকে এ বিপর্যয় থেকে বাঁচাতে পারে। পুলারের উপরই এখন হাজার হাজার মানুষের জীবন নির্ভর করছে । সে তাদের বাঁচাতে পারবে কি না সে নিজেই তা জানে না । অদৃশ্য শক্তির সাথে যুদ্ধে জেতা অসম্ভব; পুলার সেই অসম্ভবকে সম্ভব করতে পারবে তো? প্রখ্যাত থ্রিলার লেখক ডেভিড বালডাচির জন পুলার সিরিজের প্রথম খণ্ড ‘জিরো ডে’ এর রহস্যে ঘেরা জগতে আপনাদের স্বাগতম ।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47930017382555,"sku":null,"price":321.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/f76e0149-06a1-4e61-9c90-b0ce085e13bb.jpg?v=1769676085","url":"https:\/\/stwbd.com\/products\/%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b-%e0%a6%a1%e0%a7%87-%e0%a6%a1%e0%a7%87%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a1-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a1%e0%a6%be%e0%a6%9a%e0%a6%bf-%e0%a6%87%e0%a6%ab%e0%a6%a4%e0%a7%87%e0%a6%96%e0%a6%be%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%95%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0","provider":"Story Teller World","version":"1.0","type":"link"}