{"product_id":"দ্য-সিক্রেট-রানারস-অফ-নিউইয়র্ক-ম্যাথিউ-রাইলি-হার্ডকভার","title":"দ্য সিক্রেট রানারস অফ নিউইয়র্ক - ম্যাথিউ রাইলি - (হার্ডকভার)","description":"\u003cp\u003e\u003cspan\u003eজমজ ভাই রেডকে নিয়ে ম্যানহাটনে আসার সাথে সাথে একটা গুজব কানে এল স্কাই রজার্সের- পৃথিবীর দিকে ধেয়ে আসছে অভূতপূর্ব বিপর্যয়। কিন্তু খবরটাতে পাত্তা না দিয়ে মউজ-মাস্তিতে মেতে রইল গোটা নিউ ইয়র্কবাসী।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eহঠাৎ একটা প্রস্তাব এল স্কাইয়ের কাছে- সে চাইলে যোগ দিতে পারে দ্য সিক্রেট রানারস অফ নিউ ইয়র্ক নামক একটা দলে। হেলাফেলার কোন গ্যাং নয় এটা। দলের সদস্যরা ভূ-গর্ভস্থ এক পোর্টালের মাধ্যমে পা রাখতে পারে ভবিষ্যতে।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eআমন্ত্রণ গ্রহণ করল মেয়েটা। জানতে পারল, বিপর্যয়সংক্রান্ত গুজবটা আসলে সত্যি...\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eশুরু হলো বিশৃঙ্খলা। দুনিয়া ধ্বংসের আগেই বেপরোয়া লোকজন কেয়ামত নামিয়ে আনল চারদিকে। এদিকে স্কাই আর রেড খুঁজে চলেছে আসন্ন দুর্যোগ থেকে পরিত্রাণের উপায়। শীঘ্রই তারা আবিষ্কার করল-পৃথিবীর বিনাশই হচ্ছে প্রতিশোধ গ্রহণের সুবর্ণ সুযোগ।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47937158906011,"sku":null,"price":264.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/2102000.webp?v=1769782140","url":"https:\/\/stwbd.com\/products\/%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%b8-%e0%a6%85%e0%a6%ab-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%89%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%89-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%95%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0","provider":"Story Teller World","version":"1.0","type":"link"}