{"product_id":"পৃথিবীর-পথে-পথে-লেখক-রেহনুমা-বিনতে-আনিস","title":"পৃথিবীর পথে পথে লেখক : রেহনুমা বিনতে আনিস","description":"\u003cp\u003eপৃথিবীর পথে পথে :\u003c\/p\u003e\n\u003cp\u003eভ্রমণের মাধ্যমে মানুষের জ্ঞান এবং অভিজ্ঞতা বিস্তৃত হয়, নিজের অসহায়ত্বের অনুভূতি এবং আল্লাহর ওপর নির্ভরশীলতা বাড়ে; বিশ্বাসে অবিচলতা আসে। বিভিন্ন স্থানে বিভিন্ন প্রকার মানুষের সাথে মেলামেশার ফলে মানুষের মানসিকতার পরিধি বিস্তৃত হয়, এবং মানুষ জাতীয়তাবাদের ক্ষুদ্রতা থেকে উত্তরণ করে বিশ্ব ভ্রাতৃত্বের স্বাদ আস্বাদন করতে সক্ষম হয়।\u003c\/p\u003e\n\u003cp\u003eযেখানে সৎ উপার্জনের সংস্থান সম্ভব না হয়, পরিবারকে সৎ পথে পরিচালনা করা সম্ভব না হয়, নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না হয়, অথবা অন্যায়-অত্যাচার-উৎপীড়ন সহ্য করা অপরিহার্য হয়ে যায়, সেখানে প্রয়োজন হলে দেশ ত্যাগ করতে বলা হয়েছে। কারণ, ‘সবাই ঘুস খেত বলে আমিও খেতাম; সংসার চালাতে পারতাম না বলে ঘুস খেতাম; পরিবারের প্রয়োজন মেটাতে ঘুস খেতাম’—এমন বাহানাগুলো আল্লাহর সামনে গ্রহণযোগ্য হবে না।\u003c\/p\u003e\n\u003cp\u003eঅসহায়ত্বের শিকার হয়েই হোক, বা শিক্ষাগ্রহণের মানসেই হোক, দেশত্যাগী এই মানুষগুলো সাধারণত দেশকে বড়ই ভালোবাসে। বিদেশ-বিভুঁইয়ে এসব মানুষের নানারকম সুখ-দুঃখের কাহিনি নিয়ে আমার এবারের উপস্থাপনা— পৃথিবীর পথে পথে । জীবনের এই জীবন্ত সব ঘটনাগুলোকে আমি চেষ্টা করেছি গভীরভাবে উপলব্ধি করতে এবং সহজভাবে তুলে ধরতে। ভাবনার দুয়ার উন্মোচিত করাই আমার মূল লক্ষ্য। আপনাদের ভালো লাগাই আমার শ্রমের সার্থকতা নির্দেশ করে।\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃথিবীর পথে পথে বইটি লেখিকার দীর্ঘদিনের ভ্রমণ অভিজ্ঞতার ফসল। সেই ফসলের কিছুটা আপনিও উপভোগ করতে পরে ফেলুন সুন্দর এই বইটি।\u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47982646821019,"sku":null,"price":266.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/prithibir-pothe-pothe.jpg?v=1770561219","url":"https:\/\/stwbd.com\/products\/%e0%a6%aa%e0%a7%83%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%95-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b9%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b8","provider":"Story Teller World","version":"1.0","type":"link"}