{"product_id":"ভুলে-যাওয়া-গল্পগুলো-হার্ডকভার-লেখক-আলী-আহমাদ-মাবরুর","title":"ভুলে যাওয়া গল্পগুলো (হার্ডকভার)  লেখক: আলী আহমাদ মাবরুর","description":"\u003cp\u003eইসলামের সোনালি যুগের ত্যাগ ও নজরানার উপাখ্যান আমাদের প্রেরণার। উৎস। ঝঞ্ঝাবিক্ষুব্ধ জীবনের এই মহাযাত্রায় মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবিদের জীবনাদর্শেই আমাদের পাথেয়। তাঁদের আত্মত্যাগ ও ঘামের প্রতিটি বিন্দুকণা প্রজ্বলিত রেখেছে আমাদের এই দ্বীন, জীবনাদর্শ ও সভ্যতার সোনালি সূর্য।\u003c\/p\u003e\n\u003cp\u003eকিন্তু এই মনীষীদের জীবন-পাঠশালার বিশ্বস্ত উত্তরাধিকার হিসেবে আমরা কতটুকু জেনেছি তাঁদের সম্পর্কে? কতটুকু বিচরণ করেছি আমাদের সিংহপুরুষদের বীরত্ব, সততা, অবদান ও ত্যাগ-কুরবানির বিস্তীর্ণ প্রান্তরে? বরং অবহেলা-অনাগ্রহের ধ্বংসস্তূপে যেন জরাজীর্ণ হয়ে পড়ে আছে আমাদের সোনালি যুগের অসংখ্য গল্প। যা পুনর্জীবন দিতে পারে ইতিহাসের প্রতিটি অধ্যায়কে। সবুজ অরণ্যে ছেয়ে দিতে পারে হতাশার ধু-ধু মরু প্রান্তর। যেই গল্প পাঠককে উদ্দীপ্ত করে, অভয় দেয়, সাহস সঞ্চার করে মাঝ দরিয়ায় ঝড়ের বিপরীতে বুক উঁচিয়ে দাঁড়াতে, ভুলে যাওয়া গল্পগুলো সাহাবি-তাবেয়িদের তেমনই কিছু জীবনকুরবানির উপখ্যান\u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47997603283099,"sku":null,"price":238.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/vule-jawa-golpogulo-cdc3.jpg?v=1770819912","url":"https:\/\/stwbd.com\/products\/%e0%a6%ad%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%95%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%95-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0","provider":"Story Teller World","version":"1.0","type":"link"}