{"product_id":"ভেঞ্জফুল-ভি-ই-শোয়াব-ঝিলম-বিশ্বাস-সম্পাদক","title":"ভেঞ্জফুল -  ভি.ই. শোয়াব - ঝিলম বিশ্বাস (সম্পাদক) -","description":"\u003cp\u003e\u003cspan\u003eনিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরা মার্সেলা রিগিনসের হাতে এসেছে এক অসীম ক্ষমতা- যে ক্ষমতার বলে ধ্বংস হয়ে যায় সবকিছু। আর সেই ক্ষমতার জোরে পুরো পৃথিবীকে নিজের নিয়ন্ত্রণে আনার স্বপ্ন দেখছে সে। মেরিট শহরকে নিজের পায়ের তলায় নিয়ে আসা তো তার বাম হাতের খেল। কুখ্যাত মাফিয়া বসের স্ত্রী থেকে অসীম ক্ষমতার অধিকারী হয়ে ওঠা মার্সেলা এখন তৈরি করতে চায় নিজের সাম্রাজ্য। নিতে চায় প্রতিশোধ। আর তার এই কাজের সঙ্গী হিসেবে যোগ দেয় বিস্ময়কর ক্ষমতার অধিকারী আরো একগুচ্ছ এক্সট্রাঅর্ডিনারি। কিন্তু তার দলকে সম্পূর্ণ করতে প্রয়োজন আরো শক্তিশালী দুজন মানুষকে—ভিক্টর এবং ইলাই। ওদিকে ভিক্টর তার সাথী সিডনি আর মিচকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে পৃথিবীর এপ্রান্ত থেকে ওপ্রান্তে। আর প্রতিশোধের নেশায় উন্মত্ত হয়ে আছে ইলাই। অন্যদিকে ইন্সপেক্টর স্টেল নতুন করে এক সংগঠন তৈরি করেছে- পৃথিবীর সকল ই.ও. তথা এক্সট্রাঅর্ডিনারিদের নিশ্চিহ্ন করে দেয়াই যার উদ্দেশ্য। আর তার এ উদ্দেশ্য কি সফল হবে এবার? প্রতিশোধ আর ধ্বংসের খেলায় জিতবে কে? প্রতিশোধ…নাকি ধ্বংস…!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47930013221019,"sku":null,"price":370.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/WhatsAppImage2026-01-29at1.40.32PM.jpg?v=1769676011","url":"https:\/\/stwbd.com\/products\/%e0%a6%ad%e0%a7%87%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%ad%e0%a6%bf-%e0%a6%87-%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95","provider":"Story Teller World","version":"1.0","type":"link"}