{"product_id":"মমতা-সালাহ-উদ্দিন-মাহমুদ-হার্ডকভার","title":"মমতা -  সালাহ উদ্দিন মাহমুদ - (হার্ডকভার)","description":"\u003cp\u003e\u003cspan\u003e'মমতা' সামাজিক উপন্যাস। তবে ভালোবাসাই কাহিনির উপজীব্য। প্রবাসী জালালের স্ত্রী মমতার পরকীয়া, গর্ভধারণ ও পলায়নকে কেন্দ্র করে কাহিনি এগিয়ে গেছে। এর পাশাপাশি উঠে এসেছে শশীর চরের সামাজিক-অর্থনৈতিক অবস্থাও।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eঔপন্যাসিক সালাহ উদ্দিন মাহমুদ নব্বই দশকের গ্রামীণ প্রেক্ষাপট তুলে এনেছেন 'মমতা' উপন্যাসে। তার কাহিনি বর্ণনার কৌশল বাস্তবসম্মত এবং হৃদয়ছোঁয়া। যেন পাঠকের চোখের সামনে জ্বলজ্বল করে ওঠে প্রতিটি দৃশ্যপট।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eআমার বিশ্বাস, উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত পাঠক মমতার পরিণতি জানার অপেক্ষায় অস্থির হয়ে উঠবেন। কেননা মমতা কী রাশেদের কাছে যাবে? না-কী জালালের সঙ্গে সংসার করে যাবে। জটিল আবর্তে ঘুরতে থাকে মমতার জীবন।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eত্রিমুখী সম্পর্কের সমাধান আসলে কোন পথে? কে পাবে কাকে? না-কী কাউকেই পাবে না? মমতার সন্তানের পিতৃপরিচয় কী? সমাজের মানুষ কী তা জানতে পারবে? প্রবাসী জালালের দেশে ফেরার উপায়ই বা কী? এসবই জানা যাবে 'মমতা' উপন্যাসে।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eআশা করি উপন্যাসটি সবার ভালো লাগবে। আমি বইটির বহুল পাঠ, প্রচার ও প্রসার কামনা করছি। সালাহ উদ্দিন মাহমুদের প্রথম উপন্যাসের জন্য রইল অশেষ শুভ কামনা।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47937012072603,"sku":null,"price":132.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/2204103.webp?v=1769779569","url":"https:\/\/stwbd.com\/products\/%e0%a6%ae%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%95%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0","provider":"Story Teller World","version":"1.0","type":"link"}