{"product_id":"মাননীয়-মন্ত্রীর-জন্য-মানপত্র-নূরুদ্দিন-জাহাঙ্গীর-হার্ডকভার","title":"মাননীয় মন্ত্রীর জন্য মানপত্র - নূরুদ্দিন জাহাঙ্গীর - (হার্ডকভার)","description":"\u003cp\u003e\u003cspan\u003eবাংলাদেশের সাম্প্রতিক কথাসাহিত্যে নূরুদ্দিন জাহাঙ্গীর একটি বিশিষ্ট নাম। কলাকৈবল্যবাদ নয়, তাঁর সৃষ্টিশীলতার জমিন সমকালীন সমাজ ও সময়। সমাজ-জীবনের অন্ধকার উন্মোচন-আকাঙ্ক্ষা তাঁর প্রতিটি গল্পের বুননে প্রতিফলিত । নাপিত, জেলে, কৃষকের মতো ব্রাত্যজনের প্রতি তাঁর গল্প- উপন্যাসে দরদ যেমন স্পষ্ট তেমনি ক্ষমতার দুর্বৃত্তায়নের বিরুদ্ধেও তাঁর লেখনী তীব্রতর হয়ে গল্পে প্রতিফলিত। ‘মাননীয় মন্ত্রীর জন্য মানপত্র’ গল্পগ্রন্থে সংকলিত সাতটি গল্পেও এইসবের বহিঃপ্রকাশ ঘটেছে শৈল্পিক সূক্ষ্মতায়, ব্যঙ্গ ও শ্লেষের নিপুণ প্রয়োগে। আঙ্গিক ও প্রকরণ, স্বাদ ও উপাদান-বৈচিত্র্যে গল্পগুলো স্বাতন্ত্র্যে উজ্জ্বল কিন্তু সংবেদে সংহতিপূর্ণ। কথন-কৌশল কিংবা তামসিক সমাজ পরিপ্রেক্ষিত অবলোকনে নূরুদ্দিন জাহাঙ্গীরের পঞ্চম গল্পসংকলন ‘মাননীয় মন্ত্রীর জন্য মানপত্র' পাঠকের চেতনার দরোজায় কড়া নাড়বে আশা করা যায়।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47925970469019,"sku":null,"price":156.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/1811858.webp?v=1769609797","url":"https:\/\/stwbd.com\/products\/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%82%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%95%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0","provider":"Story Teller World","version":"1.0","type":"link"}