{"product_id":"মুক্তিযুদ্ধের-নির্বাচিত-প্রবন্ধ-হারুন-হাবীব-হার্ডকভার","title":"মুক্তিযুদ্ধের নির্বাচিত প্রবন্ধ - হারুন হাবীব - (হার্ডকভার)","description":"\u003cp\u003e\u003cspan\u003eসব্যসাচী লেখক হারুন হাবীবের প্রবন্ধগুচ্ছ পত্রস্থ হলো এ গ্রন্থে। মুক্তিযুদ্ধ, বাঙালি জাতীয়তাবাদ, বাংলা ভাষা-সংস্কৃতি, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার, বাংলাদেশের সমাজ বাস্তবতা, স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ধর্মীয় মৌলবাদীদের উত্থান, মুক্তিযোদ্ধাদের সংকট, বিদ্যমান পরিবেশে মুক্তিযুদ্ধের হৃত চেতনা পুনরুদ্ধারসহ বহুদিক গভীর অন্তর্দৃষ্টি দিয়ে স্পর্শ করেছেন লেখক। এ গ্রন্থে সংকলিত তাঁর রচনামালা বাংলাদেশের বিভিন্ন প্রতিনিধিত্বশীল সংবাদপত্রের প্রকাশিত হয়েছে ইতোপূর্বে। অসাম্পায়িক বাঙালি জাতীয়তাবাদ যার ওপর ভিত্তি করে সংঘটিত হয়েছিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ-সেই জাতীয়তাবাদের অবাধ বিকাশ সর্বান্তকরণে কামনা করেছেন লেখক। সংকলিত প্রবন্ধগুলোয় একদিকে আছে নির্মোহ আত্মসমালোচনা, অন্যদিকে আছে লেখকের তেজোদীপ্ত উচ্চারণ— যা একজন মুক্তিযোদ্ধা-লেখকের অন্তর্গত দায়বোধ থেকেই উৎসারিত। এ গ্রন্থে সংকলিত সবকটি লেখাই ইতোপূর্বে দেশের শীর্ষস্থানীয় দৈনিকসমূহে প্রকাশিত। পূর্বাপর সঙ্গতি রেখে লেখাগুলো এ গ্রন্থে পুনর্বিন্যস্ত হলো ঐতিহাসিক দলিল হিসেবে- যা মুক্তিযুদ্ধের চেতনা লালন ও বিকাশে নবপ্রজন্মকে দেবে প্রেরণা আর স্পষ্ট পথ নির্দেশনা।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47925832646811,"sku":null,"price":351.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/1809014.webp?v=1769607327","url":"https:\/\/stwbd.com\/products\/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac%e0%a7%80%e0%a6%ac-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%95%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0","provider":"Story Teller World","version":"1.0","type":"link"}