{"product_id":"রুবাইয়াত-ই-মাশরিক-সাইফ-সিরাজ-হার্ডকভার","title":"রুবাইয়াত-ই-মাশরিক - সাইফ সিরাজ - (হার্ডকভার)","description":"\u003cp\u003e\u003cspan\u003eপয়লা ফ্ল্যাপ রুবাইয়্যাত-ই-মাশরিক মূলত ভূমিলগ্ন একজন কবির ঘনিষ্ট জীবনদর্শন,অন্ত্যজ প্রেমের অনুকুলে আত্মসমর্পন আর উপমহাদেশীয় তথা সহজিয়া বাঙালি-মানসের ভাবসমষ্টি ও ভাষাগত ঐতিহ্য-সুরভিত সংস্কৃতির প্রলেপে ভাবালু রোমান্টিকতার কাব্য। এতে কবির সুফিবাদী মনোভাবের ধারাবাহিক পরিভ্রমণ উজানমুখি স্রোতে বহমান। সাইফ সিরাজ শিল্পবোধ ও বিশ্বাসের স্বাতন্ত্রে যে পথনির্মানে ব্যস্ত,তারই সরল-শোভন-উজ্জ্বল প্রতিবিম্ব রুবাইয়্যাত-ই-মাশরিক গ্রন্থটির প্রতিটি পাতায়। কবিতাকে ভাষার কসরতে পাঠসংকটের অভিমুখে ঠেলে না দিয়ে তিনি বরং বারবার নিজের কাছে ফিরতে চেয়েছেন। নিজস্ব-নির্মেদ ভাষার মধ্য দিয়ে আত্ম-অভিমুখে ফেরার এ প্রচেষ্টাকে স্বাগত জানাই। রুবাইয়্যাতের মৌলিক সুর নিজের বাঁশিতে পুরে সাইফ সিরাজের আত্মজ ভ্রমণপিয়াস পাঠকের কণ্ঠে উঠে আসুক গহিনস্পর্শী বাণী হিসেবে। রুবাইয়্যাত-ই-মাশরিক এককথায়- সূক্ষ্ম প্রেমের সুতোয় বোনা দুঃখজয়ী প্রাণের কথামালা আন্তঃকথার প্রান্তছোঁয়া গভীর ধ্যানের মরমে উজ্জালা। -আমিনুল ইসলাম সেলিম কবি,শিক্ষক ও সংগঠক\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":47908809801883,"sku":null,"price":300.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/4bbb32ac-250x332.jpg?v=1769331868","url":"https:\/\/stwbd.com\/products\/%e0%a6%b0%e0%a7%81%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b6%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%ab-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%95%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0","provider":"Story Teller World","version":"1.0","type":"link"}