{"product_id":"সুন্নাহর-সংস্পর্শে-হার্ডকভার-সুন্নাহ-বোঝার-মূলনীতি-এবং-বাস্তব-জীবনে-এর-প্রয়োগ-লেখক-ড-ইউসুফ-আল-কারজাভি-রহ","title":"সুন্নাহর সংস্পর্শে (হার্ডকভার) [সুন্নাহ বোঝার মূলনীতি এবং বাস্তব জীবনে এর প্রয়োগ] লেখক: ড. ইউসুফ আল কারজাভি (রহ.)","description":"\u003cp\u003e\u003cspan\u003eরাসূল (সা.)-এর জীবনপদ্ধতি lifestyle আমাদের জন্য সুন্নাহ। তাঁর প্রতিটি শিক্ষা-আদেশ ও পর্যবেক্ষণও এর অন্তর্ভুক্ত। তাঁর জীবন অনুসৃত সাড়ে চৌদ্দশত বছর আগের সেই সুন্নাহ আজও মানবসমাজের জন্য সমানভাবে প্রাসঙ্গিক ও কার্যকর। কিন্তু দুঃখজনকভাবে উম্মাহ সুন্নাহর সেই পবিত্র নহরে অবগাহন করতে ব্যর্থ হচ্ছে। সাহাবায়ে কেরামের ন্যায় তারা সুন্নাহকে জীবনঘনিষ্ঠ করতে পারছে না। ফলে এর সুমিষ্টতা আস্বাদন থেকে তারা বঞ্চিত!\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eআধুনিক সমাজে একদল মনে করেন, সুন্নাহ এখন ‘অচল বস্তু’, নিতান্তই সেকেলে; বৈশ্বিক পরিমণ্ডলে এর আবেদন ও কার্যকারিতা শূন্যের কোঠায়। আরেক দল মনে করেন, সুন্নাহ এমন কিছু কঠিন ও রুক্ষ নিয়মকানুন, যা সর্বসাধারণের জন্য প্রযোজ্য নয়। এমনকি তা স্বাভাবিক জীবনপ্রণালির প্রতিবন্ধকও বটে।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eবাস্তবিকার্থে সুন্নাহ এই দুই চিন্তাধারার সীমাবদ্ধতা থেকে অনেক ঊর্ধ্বে। বরং সুন্নাহ সদা জীবন্ত, চির শাশ্বত ও অভিযোজ্য। প্রতিটি যুগ ও যুগান্তরে এটি সমানভাবে কার্যকর। সুন্নাহ সংস্পর্শে বইটি আপনাকে সেই উপলব্ধির দিকেই ধাবিত করবে। সুন্নাহ কী করে মানবসমাজকে আরও সুন্দর-সুস্থ ও সুবিন্যস্ত করতে পারে, শরিয়ার আইনে এর মর্যাদা-সীমা ও গুরুত্ব কী, ইত্যকার আলোচনা এতে স্থান পেয়েছে।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eসুন্নাহর সংস্পর্শে আমাদের জীবন হয়ে উঠুক জ্যোতির্ময়, সুন্নাহর ব্যাকরণে আমাদের জীবনশাস্ত্র হোক নির্ভুল, এই প্রত্যাশা\u003c\/span\u003e.\u003c\/p\u003e","brand":"Story Teller World","offers":[{"title":"Default Title","offer_id":48012995526811,"sku":null,"price":275.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0696\/5795\/2411\/files\/b12d.jpg?v=1771072611","url":"https:\/\/stwbd.com\/products\/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b9%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%95%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%9d%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%95-%e0%a6%a1-%e0%a6%87%e0%a6%89%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ab-%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ad%e0%a6%bf-%e0%a6%b0%e0%a6%b9","provider":"Story Teller World","version":"1.0","type":"link"}