পূর্বসূরীদের তিলাওয়াত লেখক : মাওলানা ফয়সাল আহমদ ভাটকালি
পূর্বসূরীদের তিলাওয়াত লেখক : মাওলানা ফয়সাল আহমদ ভাটকালি
Couldn't load pickup availability
কুরআন কারীমকে আমরা যতটা ভালোবাসি, জীবনের কোলাহলে ততটাই ভুলে যাই তার হকসমূহের কথা। ছন্নছাড়া প্রাত্যহিক জীবনে আমরা আল-কুরআনকে দিইনি উপযুক্ত স্থান; ব্যস্ততার ছকেবাঁধা রুটিনে নেই তিলাওয়াতের নিয়মিত আয়োজন। এই নিদারুণ অবহেলা থেকে নিজেদের রক্ষা করে কুরআন পাঠের অভ্যাস গড়তে দরকার শক্তিশালী প্রেরণা।
আকাবির-আসলাফের জীবনচরিত যুগিয়ে দিতে পারে সেই সুগভীর প্রেরণা। তাদের হিদায়াত ও আমল মুমিনের জীবনে শ্রেষ্ঠ মোটিভেশন। আর তাই এই অসাধারণ বইটি আমরা পাঠকের হাতে তুলে দিচ্ছি।
লেখক হাজারো পৃষ্ঠা ঘেঁটে, ইতিহাস ও জীবনীগ্রন্থের অলিগলি চষে এ বইয়ে তুলে এনেছেন প্রতিটি শতাব্দীর আকাবির মনীষিদের কুরআন তিলাওয়াতে আবেগ ও আত্মনিয়োগের ধারাবিবরণী।
বইটির প্রতিটি অনুচ্ছেদ আপনাকে অনুভব করাবে—ফেলে আসা জীবনে আল-কুরআনের প্রতি আমাদের আবেগ ও ভালোবাসার কত হক অনাদায়ী রয়ে গেছে।
চলুন, নবপ্রেরণায় উজ্জীবিত হই—আপনাকে স্বাগতম।
Share
