মুক্তিযুদ্ধের নির্বাচিত প্রবন্ধ - হারুন হাবীব - (হার্ডকভার)
মুক্তিযুদ্ধের নির্বাচিত প্রবন্ধ - হারুন হাবীব - (হার্ডকভার)
সব্যসাচী লেখক হারুন হাবীবের প্রবন্ধগুচ্ছ পত্রস্থ হলো এ গ্রন্থে। মুক্তিযুদ্ধ, বাঙালি জাতীয়তাবাদ, বাংলা ভাষা-সংস্কৃতি, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার, বাংলাদেশের সমাজ বাস্তবতা, স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ধর্মীয় মৌলবাদীদের উত্থান, মুক্তিযোদ্ধাদের সংকট, বিদ্যমান পরিবেশে মুক্তিযুদ্ধের হৃত চেতনা পুনরুদ্ধারসহ বহুদিক গভীর অন্তর্দৃষ্টি দিয়ে স্পর্শ করেছেন লেখক। এ গ্রন্থে সংকলিত তাঁর রচনামালা বাংলাদেশের বিভিন্ন প্রতিনিধিত্বশীল সংবাদপত্রের প্রকাশিত হয়েছে ইতোপূর্বে। অসাম্পায়িক বাঙালি জাতীয়তাবাদ যার ওপর ভিত্তি করে সংঘটিত হয়েছিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ-সেই জাতীয়তাবাদের অবাধ বিকাশ সর্বান্তকরণে কামনা করেছেন লেখক। সংকলিত প্রবন্ধগুলোয় একদিকে আছে নির্মোহ আত্মসমালোচনা, অন্যদিকে আছে লেখকের তেজোদীপ্ত উচ্চারণ— যা একজন মুক্তিযোদ্ধা-লেখকের অন্তর্গত দায়বোধ থেকেই উৎসারিত। এ গ্রন্থে সংকলিত সবকটি লেখাই ইতোপূর্বে দেশের শীর্ষস্থানীয় দৈনিকসমূহে প্রকাশিত। পূর্বাপর সঙ্গতি রেখে লেখাগুলো এ গ্রন্থে পুনর্বিন্যস্ত হলো ঐতিহাসিক দলিল হিসেবে- যা মুক্তিযুদ্ধের চেতনা লালন ও বিকাশে নবপ্রজন্মকে দেবে প্রেরণা আর স্পষ্ট পথ নির্দেশনা।
Product features
Product features
Materials and care
Materials and care
Merchandising tips
Merchandising tips
Share
